সেঞ্চুরী ইনিংস খেলে ডেভিলিয়র্সের রেকর্ড ছুঁলেন কুইন্টন ডিকক, রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

Quinton Dekock
Quinton Dekock. ( Photo Source: Pankaj Nangia/Gallo Images/Getty Images )

বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স প্রদর্সন করছেন কুইন্টন ডিকক। সেঞ্চুরী ইনিংস খেলে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই ধারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ধরে রাখলেন জক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকটার। এবি ডেভিডিলয়র্সের এই ভারতের মাটিতে করা রেকর্ডই এদিুন স্পর্ষ করলেন কুইন্টন ডিকক। বিশ্বকাপের মঞ্চে পরপর দুই ম্যাচে সেঞ্চুরীর রেকর্ড গড়লেন প্রোটিয়া শিবিরের এই তারকা ক্রিকেটার। সেঞ্চুরীর হ্যাটট্রিক করে বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার রেকর্ড টপকাতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৯ রানের ইনিংস খেলেছেন কুইন্টন ডিকক।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস কেলেছিলেন কুইন্টন ডিকক। সেই পারফর্মযান্স দেখার পর থেকেঅই তাঁকে নিয়ে সকলের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি হতাশ করলেন না কাওকে। এদিনও কুইন্টন ডিককের ব্যাট থেকে রানের ঝড় দেখা গেল। সেই পারফরম্যান্সে ভর করেই যে অজিদের বিরুদ্ধে বড় রানে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে ৩১১ রান করেছে এদিন প্রোটিয়া বাহিনী।

১০৬ বলে ১০৯ রানের ইনিংস খেলেছেন কুইন্টন ডিকক

টস জিতে দক্ষিণ আফ্রিকাকেই প্রথম ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই এদিনও বিধ্বংসী মেজাজে ছিলেন কুইন্টন ডিকক। ওপেনিংয়ে তাঁর হাত ধরেই কার্যত দক্ষিণ আফ্রিকা বড় রানের রাস্তায় এদিন এগিয়ে গিয়েছিল। সেইসঙ্গে একদা সতীর্থ এবি ডেভিলিয়র্সের রেকর্ডও ছুঁলেন তিনি। এর আগে একমাত্র দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে পরপর দুটো ম্যাচে সেঞ্চুরী ছিল এবি ডেভিলিয়র্সের। সেই রেকর্ডই এদিন ছুঁলেন কুইন্টন ডিককও।

ভারতের মাটিতে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন কুউন্টন ডিকক। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে ছিল রানের ফোয়ারা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৬ বলে ১০৯ রানের ইনিংস খেলেছেন কুউন্টন ডিকক। সেখানে তিনি একাই হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারি।

এদিন তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে কার্যত একাহাতে দাপট দেখিয়ে গিয়েছেন।  সেইসঙ্গে এই ম্যাচেও দুরন্ত ফর্মে ছিলেন এডেন মার্করাম। কুইন্টন ডিকক ফেরার পর দক্ষিণ আফ্রিকার রানের গতি এগিয়ে নিয়ে গিয়েছিলেন এডেন মার্করাম। শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ ুইকেটে ৩১১ রান করে দক্ষিণ আফ্রিকা। জয় কাদের পক্ষে আসে সেটাই দেখার অপেক্ষায় সকলে।

close whatsapp