উমরানের বিরুদ্ধে এক ওভারে বিধ্বংসী ২৮ রান নীতিশ রানার
আপডেট করা - Apr 14, 2023 11:14 pm

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম স্পীডস্টার উমরান মালিক। কিন্তু ইডেন গার্ডেন্সেরর বাইশগজে প্রথম ওভারেই বিধ্বস্ত এই তারকা পেসার। আইপিএলের মঞ্চে নিজের গতি দিয়ে সকলকে চমকে দিলেও এদিন ইডেন গার্ডেন্সে সেই উমরান মালিকের ওভারেই দেখা গেল রানের ফোয়ারা। নীতিশ রানার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারলেননা উমরান মালিক। ইডেন গার্ডেন্সে নীত্শ রানার বিরুদ্ধে এক ওভারে ২৮ রান দিলেন উমরান মালিক। তাঁর গোটা ওভার জুড়ে এদিন শুধুই চার ও ছয়ের বন্যা বইয়ে দিলেন নীতিশ রানা।
রাওয়ার প্লের একেবারে শেষ ওভারে উমরান কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বোলিং করতে এসেছিলে উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এডেন মার্করা্ম উমরানের গতির অ্যাডভান্টেজকেই কাজে লাগাতে চেয়েছিলেন সেই সময়। পরিকল্পনা ছিল আরেকটা উইকেট তুলে নাইট রাইডার্সকে চাপে ফেলে দেওয়ার ছকই কয়েছিলেন তিনি। কিন্তু নীতিশ রানার বিধ্বংসী ইনিংস সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছিল তাদের। শুরু থেকেই উমরান মালিকের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন নীতিশ রানা।
উমরান মালিকের এক ওভারে ২৮ রান করেছেন নীতিশ রানা
উমরান মালিকের বিরুদ্ধে চার দিয়ে শুরু করেন নিজের বিধ্বংসী ইনিংস দেখানো। সেই থেকেই ইডেন গার্ডেন্সে শুরু হয়েছিল নীতি্শ রানার ঝড়। আর তাতেই কার্যত এক ওভার করানোর পরই উমরান মালিককে আর বোলিং দেওয়ার সাহস সেই সময় সাহস দেখাননি এডেন মার্করাম। উমরান মালিকের বিরুদ্ধে এক ওভারে ২৮ রান নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানা। উমরান মালিকের বিরুদ্ধে এক ওভারে ৪টি চার এবং ২টো ছয় হাঁকিয়েছিলেন নীতিশ রানা। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই হৈচৈ এং উনরান মালিককে নিয়ে ননান ট্রোল।
Umran Malik's first over vs Nitish Rana – 4, 6, 4, 4, 4, 6 . RINKU SINGH inspired. #KKRvsSRH #IPL2023 pic.twitter.com/LuvLkNRkKS
— Ridhima Pathak (@PathakRidhima) April 14, 2023
Attack MODE 🔛!
4⃣ Fours, 2⃣ Sixes ⚡️ ⚡️
That 2⃣8⃣-run over when @NitishRana_27 went after Umran Malik 💪 💪 #TATAIPL | #KKRvSRH | @KKRiders
Watch 🎥 🔽https://t.co/XNnhozvcs5
— IndianPremierLeague (@IPL) April 14, 2023
28 runs in a single over against Umran Malik.
KKR Captain 😱 🔥
— Bhawana (@bhawnakohli5) April 14, 2023
Poor bowling by Umran Malik. He can’t go on and on like this. He was much better last year, before he had played for India.#SRHvsKKR
— Vikrant Gupta (@vikrantgupta73) April 14, 2023
Nitish Rana smashed 4, 6, 4, 4, 4, 6 against Umran Malik in a single over.
Captain of KKR is on fire. pic.twitter.com/iTQDZUZbMD
— Johns. (@CricCrazyJohns) April 14, 2023
Nitish Rana against Umran Malik:
4,6,4,4,4,6 – 28 runs from the over.
– Captain Rana dominating the pace of Umran! pic.twitter.com/jk8Qu2jyu9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 14, 2023
Umran Malik bowling at 150 KMPH, Nitish Rana depositing him back at 300 KMPH. Speed is not everything.#SRHvsKKR
— Himanshu Pareek (@Sports_Himanshu) April 14, 2023
Nitish Rana vs Umran Malik was the topic of debate as Umran had dominated the KKR captain with speed last year.
But this has been some sensational hitting 🙌
— Anuj Nitin Prabhu (@APTalksCricket) April 14, 2023
Nitish Rana smashed 4,6,4,4,4,6 against Umran malik in a single over #KKRvsSRH
#umranmalik
Captain of KKR is on fite # #IPL2023 💥💥💥💥 pic.twitter.com/midCIKdGYd— nandu_chauhan (@nandu_chauhan_0) April 14, 2023
এদিন প্রথমে ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছিল সানরইজার্স হায়দরাবাদ। হ্যারি ব্রুকেরে সেঞ্চুরীর সৌজন্যে ২২৮ রান করেছিল এডেন মার্করামের সানরাইডার্স হায়দরাবাদ। নাইট রাইডার্সও ব্যাট হাতে শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি। পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সও। সেই সময়ই মাঠে আসেন অধিনায়ক নীতিশ রানা। শুরুটা খানিকটা ধীরে করলেও, উমরান মালিকের প্রথম ওভার থেকেই শুরু হয়েছিল নীতিশ রানার বিধ্বংসী ইনিংস।
এদিন সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেচিলেন নীতিশ রানা। ৪১ বলে ৭৫ রানের বিদ্বংসী ইনিংস খেলেই শেষপর্যন্ত থামেন নীতিশ রানা। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৫টি চার ও ৬টি ছয়।