চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের

Pakistan Womens Team
Pakistan Womens Team. (Image Source: Twitter)

চূডান্ত ব্যাটিং বিপর্জয়, এশিয়া কাপের মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে যাত্রাটা শরু করলেও, শেষরক্ষা হল না। পাকিস্তানের বিরুদ্ধেই থেমে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয়যাত্রা। পাকিস্তান মহিলা ক্রিকেট দলের কাছে ১৩ রানে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর তাতেই খানিকটা পথ কঠিন হয়ে গেল ভারতয় মহিলা ক্রিকেট দলের। কম রানের মধ্যে পাকিস্তান মহিলা দলকে আটকাতে পারলেও, শেষরক্ষা করতে পারল না ভারতীয় মহিলা ক্রিকেট দল।

স্মৃতি মন্ধনা থেকে হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা। প্রত্যেক ভারতীয় তারকা ক্রিকেটারই এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছেন।চির প্রতিদিবন্দ্বী পাকিস্তানেরক বিরুদ্ধে জিততে পারলেই পরের রাউন্ডের রাস্তাটা অনেকটা পাকা করে ফেলক পারত ভারতয় মহিলা বাহিনী। কিন্তু পাকিস্তানের কাছেই থেমে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয়রথ। বোলাররা দাপুটে পারফরম্যান্স দেখালেও, ব্যাটিরদের ব্যর্থতাতেই থামে হল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।

অর্ধশতরান ও দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নিদা দার

এবারের কমনওয়েলথের ফইনালে উঠলেও, চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতী মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপেও তাদের থামতে হয়েছিল সেমি ফাইনালে। এশিয়া কাপ চ্যাম্িয়ন হয়েই খানিকটা সেই ক্ষত-তে প্রলেপ দিতে চেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই যাত্রাটা অবশ্য জয় দিয়েই শুরু করেছিলেন হরমনপ্রীত কৌররা। কিন্তু শেষরক্ষা হয়নি।  চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছেই থেমে গিয়েছে ভারতীয় মহিলা দলের বিজয়রথ। যদিও পরের রাউন্ডের পথে এখনও এগিয়ে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।


https://twitter.com/womenin_blue/status/1578345208018001926

চস জিতে এদিন প্রথমে ব্যটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের বলাররাও ছিলেন এদিন দুর্ধর্ষ ফর্মে। দীপ্তি শর্মা এবং পূজা বস্ত্রকারের দাপুটে বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন দীপ্তি শর্মা এবং দুটো উইকেট পেয়েছিলেন পূজা বস্ত্রকার। নিদা দার এদিন অর্ঘধশতরান না করলে পাকিস্তান বোধহয় ১০০ রানের গন্ডীও টপকাতে পারত না। শেষপর্যন্ত পাকিস্তান করে এদিন ৬ উইকেটে ১৩৭ রান।

জবাবে ভারতের সামনে তখন ছিল সহজ লক্ষ্য। কিন্তু ভারতীয় ব্যাটাররা এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। ৬৫ রানের মধ্যেই ৫ উইকেটখুইয়ে ভারত রীতিমত চাপে পড়ে গিয়েছিল। রিচা ঘোষ একটা চেষ্টা চালালেও, শেষরক্ষা করতে পারেননি। খারাপ পান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকেও। ১২৪ রানেই শেষ হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

close whatsapp