দীনেশ কার্তিককে ভারতীয় দলে ফেরানোর দাবী সোশ্যাল মিডিয়া জুড়ে
আপডেট করা - Apr 16, 2022 10:41 pm

আবারও সেই দীনেশ কার্তিকই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালরুর ত্রাতা। প্রথম ম্যাচ থেকেই আরসিবিকে ছাতার মতো আগলাচ্ছেন তিনি। পাঁচ নম্বর ম্যাচেও সেই রয়্যাল চ্যালেঞ্জার্সকে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড় করানোর নায়কের নাম দীনেশ কার্তিক। তিনি যখন মাঠে আসেন সেই সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০০ রানও ছুঁতে পারেনি। সেই জায়গা থেকে শাহবাজ আহমেদের সঙ্গে পার্টনারশিপই শুধু গড়ে তোলেননি, দিল্লির বোলারদের বিরুদ্ধে কার্যত শাসন করেছেন তিনি। আর তাই দেখেই সোশ্যাল সাইটে ফের দীনেশ কার্তিককে ভারতীয় দলে ফেরানোর দাবী জোরদার হতে শুরু করেছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন শুরুর দিকে একটু ধৈর্য ধরে খেললেও, এরপরই শুরু হয়ে যায় দীনেশ কার্তিকের ঝড়। আর সেখানেই খড়কুটোর মতো উড়ে যান কুলদীপ যাদব সহ দিল্লির তাবড় তাবড় বোলাররা। ইতিমধ্যেই আইপিএলের ছয় ম্যাচে ১৯৭ রান করে ফেলেছেন দীনেশ কার্তিক। এই মরসুমে যেভাবে বলেছেন, সেরকমভাবেই খেলা শুরু করেছেন তিনি। তাঁর স্ট্রাইকরেটও এবার ২০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত আইপিএলের ছটি ম্যাচের মধ্যে মাত্র একবারই আউট হয়েছেন দীনেশ কার্তিক। আর দীনেশ কার্তিকের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখে আপ্লুত সোশ্যাল মিডিয়া। টুইটার জুড়ে ফের তাঁকে ভারতীয় দলে ফেরানোর দাবী ফের শোনাযাচ্ছে।
দীনেশ কার্তিককে ভারতীয় দলে ফেরানোর দাবী সকলের মুখে
টুইার জুড়ে একাংশ সমর্থক দীনেশ কার্তিককে ভারতীয় দলে ফের ফেরানোর দাবী তুলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে এই ম্যাচেই ৩৪ বলে ৬৬ রানের ঝোরো ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক। যেখানে তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৫টি চার এবং পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে। আর ধারাবাহিকভাবে তাঁর এমন পারফরম্যান্স দেখার পর দীনেশ কার্তিককে বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ফেরানোর দাবী জোরালো হয়েছে।
I stand corrected: Karthik for World Cup…
Please suggest which of the batsmen should be left behind?— Vikrant Gupta (@vikrantgupta73) April 16, 2022
DK is a perfect example of how one can keep adapting your game to suit the modern needs. He has played multiple roles such as a Test Keeper,Test opener, Pure top order bat and a captain. However his most recent roles of a T20 FINISHER and that of a Commentator have been the best.
— Gaurav Sundararaman (@gaurav_sundar) April 16, 2022
The best 5crs @RCBTweets has ever spent !! @DineshKarthik 🔥🔥
— Veda Krishnamurthy (@vedakmurthy08) April 16, 2022
That was some finish! Shahbaz and the DK again. Been such a joy watching DK bat!
— Harsha Bhogle (@bhogleharsha) April 16, 2022
এবারের আইপিএল শুরু হওয়ার আগেই দীনেশ কার্তিকের মধ্যে ভারতীয় দলে ফেরার একটা কথা শোনা গিয়েছিল। নাইট রাইডার্স তাঁকে এবার দলে রাখেনি। সেই জেদটা যেমন রয়েছে, সেইসঙ্গে নিজেকে প্রমাণ করারও একটা তাগিদ রয়েছে দীনেশ কার্তিকের মধ্যে। এবছর অস্ট্রেলিয়ার মাটিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে। ধোনির অবসরের পর এখনও পর্যন্ত ভারতীয় দল একজন ফিনিশারকে খুঁজে পাননি। আর সেই জায়গাতেই খেলতে চান দীনেশ কার্তিক।
Dear @DineshKarthik … I really like your colourful shirts, how you analyse things on field and your commentary. Yet I prefer other people do commentary and see you bat. Love the way you express yourself with the bat. With clarity and smile.
#RCBvsDC— G. S. Vivek (@GSV1980) April 16, 2022
A T20 Special with all the requisites. It's when FIZZ goes FLAT in a spit. DK take a bow. @DineshKarthik @RCBTweets #RCB pic.twitter.com/pHmrI82jvW
— Ravi Shastri (@RaviShastriOfc) April 16, 2022
Dinesh Karthik is a story of Grit and determination!
— Irfan Pathan (@IrfanPathan) April 16, 2022
Some of those shots by @DineshKarthik were just 🤯
What an amazing #IPL2022 he’s having, so happy for him!
A cracking finish to add to a superb 50 by @Gmaxi_32 has taken #RCB to a very competitive total! Steep chase for #DC now. #DCvRCB— Abhinav Mukund (@mukundabhinav) April 16, 2022
Brillaint knock by @DineshKarthik
Some terrific batting to take RCB to a safe total!Looke like an interesting match ahead ! #RCBvsDC— Kris Srikkanth (@KrisSrikkanth) April 16, 2022
শেষবার ২০১৯ সালে ভারতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। নিদাহাস ট্রফিতেও শেষ মুহূর্তে নেমে ভারতকে নিদাহাস ট্রফি চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। সেই ভূমিকাই ভারতীয় দলের হয়ে এবার দেখাতে চান দীনেশ কার্তিক। আইপিএলের প্রথম ছয় ম্যাচে সেই লক্ষ্যে কিন্তু অনেকটাই সফল হয়েছেন দীনেশ। এখন দেখার শেষপর্যন্ত কী হয়।