সচিন, সৌরভ সহ ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের নীরেখে পাঁচ ভারতীয় ক্রিকেটার
আপডেট করা - Sep 7, 2023 9:02 pm
৫. রাহুল দ্রাবিড়

ভারতীয় ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল বলেই সবচেয়ে বেশী বিখ্যাত রাহুল দ্রাবিড়। এবার বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন তিনিই। ক্রিকেট কেরিয়ারে বিশ্বকাপের মঞ্চে বহু অস্ধারণ ইনিংস রয়েছে রাহুল দ্রাবিড়েরও। ভারতের সেরা পাঁচ জনের সর্বোচ্চ রানের তালিকায় রাহু দ্রাবিড় অন্যতম। ১৯৯৯ সাল থেকে ২০০৭ পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন এই তারকা ক্রিকেটার।
বিশ্বকাপের মঞ্চে সব মিলিয়ে ৮৬০ টি ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড়। সেখানেই রাহুল দ্রাবিড়ের ঝুলিতে রয়েছে ২২ ম্যাচে ৮৬০ রান। সেইসঙ্গে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারের বিশ্বকাপের মঞ্চে গড় রয়েছে ৬১.৪২। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ১৯৯৯ সালেই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ স্কোর করেছিলেন রাহুল দ্রাবিড়ও। একই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি রাহুল দ্রাবিড়ের ব্যাটে এসেছিল ১৪৫ রান। বিশ্বকাপে এটাই রাহুল দ্রাবিড়ের সর্বোচ্চ স্কোর।
এছাড়া বিশ্বকাপের মঞ্চে রাহুল দ্রাবিড়ের ঝুলিতে সেঞ্চুরী রয়েছে দুটো এবং অর্ধশতরান রয়েছে ৬টি।