ওডিআই বিশ্বকাপের মঞ্চে হওয়া সেরা ৫টি ভারত বনাম পাকিস্তান ম্যাচ সম্পর্কে জেনে নিন
আপডেট করা - Sep 7, 2023 4:28 pm

৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হবে। ১৪ই অক্টোবর বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুবই ভালো। ওডিআই বিশ্বকাপে এখনও অবধি একবারও পাকিস্তানের কাছে পরাজিত হয়নি ভারত। এই লড়াইয়ে ভারত ৭-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
আসন্ন ওডিআই বিশ্বকাপেও নিজেদের এই জয়ের ধারা বজায় রাখতে চাইবে ভারতীয় দল। তবে পাকিস্তানের দল খুবই শক্তিশালী। তাই ম্যাচটি বেশ রোমাঞ্চকর হতে পারে। শেষমেশ ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।
ওডিআই বিশ্বকাপের মঞ্চে হওয়া সেরা পাঁচটি ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে জেনে নেওয়া যাক –
৫. ওডিআই বিশ্বকাপ ১৯৯২ – সিডনি

ওডিআই বিশ্বকাপ ১৯৯২-এ মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে খেলেছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিতে ভারত প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৪৯ ওভারে ৭ উইকেটে ২১৬ রান তুলেছিল। সচিন তেন্ডুলকার ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ৬২ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। মুশতাক আহমেদ ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন।
পাকিস্তান রান তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন আমির সোহেল। তিনি ৯৫ বলে ৬২ রান করতে সক্ষম হয়েছিলেন। ভারত ৪৩ রানে ম্যাচটি জিতে নিয়েছিল। সচিন তেন্ডুলকার এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন।