তিলক ভার্মাকে শীঘ্রই জাতীয় দলে দেখতে পাচ্ছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

শাস্ত্রী মনে করেন তিলক আগের বছরের চেয়ে আরও উন্নত হয়েছেন

Tilak Varma
Tilak Varma. (Image Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বছরের পর বছর ধরে ভারতের জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য অপরিচিত খেলোয়াড়দের জন্য একটি বিশাল মঞ্চ প্রদান করেছে। খেলোয়াড়রা ধারাবাহিকভাবে চিত্তাকর্ষক পারফর্ম্যান্স দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন। এই বছরও টুর্নামেন্টে বেশ কিছু খেলোয়াড় নিয়মিত পারফর্ম করছেন এবং রবি শাস্ত্রী বিশ্বাস করেন যে তাদের মধ্যে একজনকে শীঘ্রই ভারতের জার্সিতে দেখা যাবে।

টুর্নামেন্টের আগের সংস্করণ থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা ব্যাট হাতে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। মুম্বাই গত বছর শেষতম স্থানে থাকলেও, ২০ বছর বয়সী মুগ্ধ করতে ব্যর্থ হননি। আগের বছর যেখানে শেষ করেছিলেন, এই বছর তিনি সেখান থেকেই যেন অভিযান শুরু করেছেন এবং বেশ কিছু চমকপ্রদ পারফর্ম্যান্স দেখিয়েছেন। তাঁর ধারাবাহিকতার ফলে ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বিশ্বাস করেন যে জাতীয় দলে ডাক পাওয়া থেকে তিলক খুব বেশী দূরে নন।

চলমান আইপিএল ২০২৩-এ, তিলক মুম্বাইয়ের হয়ে সমস্ত ম্যাচের অংশ ছিলেন এবং ১৫৬.১২-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ছয় ইনিংসে ২১৭ রান করেছেন। একটি সফল ঘরোয়া মরসুমের পরে আইপিএল ২০২৩-এ এসেছিলেন তিলক এবং তিনি সেই ছন্দ বজায় রেখেছেন। শাস্ত্রীর মতে আগের টুর্নামেন্ট থেকে ব্যাটার হিসেবে তিলকের অনেক উন্নতি হয়েছে এবং ভারতীয় দলে তিলকের সুযোগ পাওয়া কেবল মাত্র সময়ের ব্যাপার।

“তিলক ভার্মা স্ট্যান্ডআউট খেলোয়াড়। আমি দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময়ে বলেছিলাম যে সে অদূর ভবিষ্যতে একজন ভারতীয় খেলোয়াড় হবে। সে সেই দরজায় ধাক্কা দেবে। তার অলরাউন্ড ক্ষমতা আছে। শুধু ম্যাচ শেষ করে আসা নয়, তার চিন্তার স্বচ্ছতাও রয়েছে। যখন সে ব্যাট করতে আসে, তখন যেটা আমাকে সবচেয়ে বেশী মুগ্ধ করে তা হল তার প্রথম দশ বল। সে তার সুযোগ নিতে এবং তাঁর ক্ষমতা অনুযায়ী খেলতে ভয় পায় না,” শাস্ত্রী ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন।

এই বছর তিলককে আরও ভালো দেখাচ্ছে: রবি শাস্ত্রী

গত সপ্তাহে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের পরে রোহিত শর্মা তিলক ভার্মার প্রশংসা করে বলেছিলেন যে এই তরুণ ক্রিকেটার অনেক দূর যাবেন এবং শীঘ্রই তাঁকে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে। রোহিতের বিবৃতি থেকেই বোঝা যায় যে শাস্ত্রীর মতো এমন অনেকেই আছেন যাঁরা তিলকের সম্ভাবনা সম্পর্কে আশাবাদী।

“রোহিত একটি ম্যাচের উপস্থাপনায় একটি খুব ভালো লাইন বলেছেন। সে বলেছিল, তিলক বোলারকে খেলে না, সে বলকে খেলে। সে খ্যাতি সম্পর্কে চিন্তিত নয়। যে নামেরই বোলার হোক না কেন, সে বল অনুযায়ী খেলে। তার মনোভাব দৃঢ়, শট মারার ব্যাপ্তি আছে । এই বছর তাকে আরও ভালো দেখাচ্ছে,” যোগ করেছেন শাস্ত্রী।

close whatsapp