“ওই ৩৫ রান প্রভাবশালী ছিল” – কোহলির ইনিংস বিশ্লেষণ করলেন ওয়াসিম জাফর

পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন কোহলি

Wasim Jaffer
Wasim Jaffer. (Photo by Aniruddha Chowdhury/Mint via Getty Images)

প্রাক্তন টেস্ট ওপেনার ওয়াসিম জাফর ব্যাটিং তারকা বিরাট কোহলির ফর্ম সম্পর্কে তাঁর মতামত দিয়েছেন। চলমান এশিয়া কাপ ২০২২-এ ব্যাট হাতে ফর্মে ফিরতে মরিয়া কোহলি। রবিবার, ২৮ আগস্ট, দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তাঁর শততম টি-টোয়েন্টি ম্যাচে কোহলি ৩৪ বলে ৩৫ রানের একটি ইনিংস খেললেও পুরো সময় জুড়ে তাঁকে বিব্রত দেখিয়েছে।

৩৩ বছর বয়সী বেশ কিছু বাউন্ডারি মারলেও একবারের জন্যও তাঁকে দাপটের সঙ্গে ব্যাটিং করতে দেখা যায়নি। পাওয়ারপ্লে ওভারে তাঁর ধীরগতির ব্যাটিং ভারতের মিডল অর্ডার ব্যাটারদের উপর চাপ বাড়িয়েছিল এবং ইনিংসের শুরুতে যেখানে ভারতকে সাড়ে ৭-এরও কম রান রেটে রান করতে হত, সেখানে শেষের দিকে প্রয়োজনীয় রান রেট চলে যায় ১০-এর উপরে।

কোহলি বিরতির পরে ফিরে আসছে: ওয়াসিম জাফর

“ওই ৩৫ রান প্রভাবশালী ছিল, এতে কোন সন্দেহ নেই যেহেতু দল ১৪৭ রানের লক্ষ্য তাড়া করছিল, ১৭০ বা ১৮০ নয়। দল যখন ১৪৫ রান তাড়া করছে, তখন বেশিরভাগ দলেরই জয়ী হওয়া উচিত যদি না ধ্বস নামে। তাই এর উপর ভিত্তি করে আমি অবশ্যই মনে করি যে, সে যে ৩৫ রান করেছিল তা দেখতে ভালো,” ক্রিকট্র্যাকারে ব্যাটব্রিক্স ৭ প্রেজেন্টস রান কি রাননীতি শোতে ওয়াসিম জাফর বলেছেন।

“সে বিরতির পরে ফিরে আসছে এবং আপনি জানেন যে সে এখন কিছু রান পেয়েছে। যেমন আমি বলেছি বিরাট কোহলি এত বড় খেলোয়াড় যে আপনি আশা করেন যে সে এইরকম ম্যাচে ৬০-৭০ রান করবে। আমরা দেখেছি যে পাকিস্তানের বিরুদ্ধে তার রেকর্ড সত্যিই অসামান্য তাই আপনি বিরাট কোহলির মতো একজনের কাছ থেকে বিরাট ইনিংস আশা করেন,” তিনি যোগ করেছেন।

উল্লেখ্য, তরুণ পেসার নাসিম শাহ প্রথম ওভারেই কোহলিকে আউট করতে পারতেন যখন ব্যাটারের ব্যাটের প্রান্তে লেগে বল তৃতীয় স্লিপের দিকে যায়, তবে ফাখার জামান ডাইভ দেওয়া সত্ত্বেও কঠিন সুযোগ ধরে রাখতে ব্যর্থ হন। কোহলি শেষ পর্যন্ত দশম ওভারের প্রথম ডেলিভারিতে আউট হন যখন তিনি স্পিনার মহম্মদ নাওয়াজের বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ইফতিখার আহমেদের হাতে ক্যাচ দিয়ে বসেন। কোহলির ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা ছিল।

close whatsapp