আইপিএলে হার্দিক পান্ডিয়ার কামব্যাক দেখে তাঁকে নিয়ে আত্মবিশ্বাসী সুরেশ রায়না ও ইরফান পাঠান
আপডেট করা - Apr 2, 2022 4:06 pm

দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে আইপিএল দিয়েই ফের বাইশ গজে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। আর মাঠে ফিরেই যেন সেই পুরনো ছন্দে ভারতের তারকা অল রাউন্ডার। এখনো পর্যন্ত গুজরাত টাইটান্সের হয়ে একটি ম্যাচ খেলেছেন হার্দিক। সেই ম্যাচে বড় রান রান না পেলেও, তাঁর পারফরম্যান্স কিন্তু নজর কেড়েছে সুরেশ রায়না এবং ইরফান পাঠানের। যে বিষয় নিয়ে হার্দিক এথদিন সকলের আলোচনার কেন্দ্রে ছিলেন, সেই বোলিং করেও সকলকে চমকে দিয়ছেন তিনি।
২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জর্সিতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকেদলে রাখা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিলসেই সময় থেকে। এরপর হার্দিক পান্ডিয়া নিজেই ভারতীয় দল থেকে নাম সরিয়ে নিয়েছিলেবন। ভারতের হয়ে কোনো সিরিজেই দেখা যায়নি তাঁকে। পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরতে চেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। আর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আইপিএলের মঞ্চেই প্রত্যাবর্তন করেছেন তিনি। প্রথম ম্যাচে তাকে বোলিং করতে দেখেও খুশি সুরেশ রায়নারা।
হার্দিককে ফের বল হাতে দেখে খুশি প্রাক্তন তারকা সুরেশ রায়না
স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে হার্দিকের কামব্যাক প্রসঙ্গে সুরেশ রায়না জানিয়েছেন, “যে ভাবে হার্দিক পান্ডিয়া কামব্যাক করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। চোট থেকে একজন ক্রিকেটারের ফেরার পিছনে তাঁর পরিবার বিশেষকরে স্ত্রীয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাঁকে বোলিং করতে দেখে তাঁর স্ত্রী কতটা খুশি হয়েছিলেন তা আমরা সকলেই দেখতে পেয়েছি। হার্দিকের রিকভরারির সময় তাঁর দাদা ক্রুণাল পান্ডিয়াও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই সময় হার্দিকের যে আত্মবিশ্বাস প্রয়োজন ছিল, তা ক্রুণাল দিয়েছেন। হার্দিককে এখন যথেষ্ট ফিট মনে হচ্ছে এবং তিনি তাঁর বোলিংয়ের সেই পেসও ফিরে পেয়েছেন”।
এবারের আইপিএল শুরু হওয়ার আগে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের হাত্ই ফিটনেস ক্যাম্পে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথমে হার্দিক সেখানে উপস্থিত থাকবে না শোনা গেলেও, তারপর অবশ্য সেখানে যেতে হয়েছিল হার্দিক পান্ডিয়কে। হার্দিকের ফিটনেস নিয়ে তখন কম জল্পনা হয়নি। যদিও বোর্ডের ইয়ো ইয়ো টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এরপরই গুজরাতের হয়ে এবার খেলাপ ছাড়পত্র পেয়েছিলেন তিনি।
তাঁকে এবার বোলিং করতে দেখা যাবে কিনা, তা নিয়ে সকলের মধ্যেই ছিল বিস্তর কৌতূহল। হারা্দিক নিজেও জল্পনাটা বাড়িয়ে দিয়েছিল। অবশেষে প্রথম ম্যাচেই বল হাতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। শুধু তাই নয় চার ওভারই বোলিং করেছিলেন তিনি।আর হার্দিক পান্ডিয়ার এমন কামব্যাক দেখে খুশি ইরফান পাঠানও।
ব্যাটিং ও বোলিংয়ে হার্দিক সাফল্য পেলে অধিনায়ক হিসাবেও তিনি সফল হবেন, মনে করেন ইরফান পাঠান
তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, “হার্দিক পান্ডিয়ার সম্বন্ধে এই মুহূর্তে সবচেয়ে ভাল ব্যপারটা হল যে তিনি ফের বোলিং শুরু করেছেন। এছাড়া বোলিংয়ের সময় তিনি এথন বেশী বেন্ডও হচ্ছেন না। যার মানে হার্দিক এখন আর তাঁর কোমড়ের ওপর বিশেষ চাপ দিচ্ছেন না। আর প্রতিযোগিতার শুরুতেই দুই থেকে তিন ওভার ভাল বোলিং তাঁকে আত্মবিশ্বাস যোগাবে। বোলার এবং ব্যাটার হিসাবে হার্দিক পান্ডিয় যদি ভাল পারফরম্যান্স দেখাতে পারে, তবে অধিনায়ক হার্দিকও সফল হবেন। গত মরসুমের ব্যর্থতা ভুলে এবার নতুনভাবেই সবকিছু শুরু করতে চাইছেন তিনি”।
প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিতেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। শনিবার দিল্লি ক্যপিটালসের বিরুদ্ধে নামছে তারা। সেই ম্যাচেও হার্দিক পান্ডিয়া সাফল্য পান কিনা সেটাই এখন দেখার।