নাসের হুসেন চান ইংল্যান্ডের টপ অর্ডার আরও আক্রমণাত্মক হোক
চোট পাওয়া স্টোকস ও বেয়ারস্টো দুজনকেই হোবার্টে দেখতে চান তিনি
আপডেট করা - Jan 13, 2022 6:41 pm

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন মনে করেন যে জো রুটের নেতৃত্বাধীন দলটি অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অত্যন্ত রক্ষণাত্মক ছিল এবং তাদের প্রতিদ্বন্দ্বীদের উপর কোনও ধরণের চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছে। দুই দল ১৪ই জানুয়ারী থেকে হোবার্টের বেলেরিভ ওভালে দিবা-রাত্রির খেলায় পঞ্চম এবং শেষ ম্যাচে একে অপরের সাথে লড়াই করবে। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সিরিজ জিতেছে।
যদিও ইংল্যান্ডের কাছে এই সিরিজ থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য খুব বেশি সুখকর স্মৃতি নেই, তবে পরাজয়ের লজ্জাজনক হ্যাট-ট্রিকের পরে একটি কঠিন লড়াই করে সিডনিতে ড্র করে খানিকটা হলেও সম্মান পুনরুদ্ধার করেছে। এখন পাঁচ ম্যাচের সিরিজটি আরও ভালোভাবে শেষ করার দিকে নজর থাকবে তাদের।
এদিকে, হুসেন মনে করেন যে জনি বেয়ারস্টো এবং জ্যাক ক্রলি সিডনিতে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই হোবার্টে খেলা ধরতে হবে। অন্যদিকে তিনি আরও যোগ করেছেন যে ইংল্যান্ডকে অবশ্যই তাদের নির্বাচনের বিষয়ে ভাবতে হবে কারণ বেন স্টোকস এবং বেয়ারস্টো উভয়ই চোটের কারণে অনিশ্চিত।
স্টোকস, বেয়ারস্টো সম্বন্ধে মতামত দিয়েছেন তিনি
“সিডনিতে প্রথম ইনিংসে বেন স্টোকস এবং জনি বেয়ারস্টো যেভাবে পাল্টা আক্রমণ করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে জ্যাক ক্রলি যেভাবে খেলেছিলেন সেটাই একমাত্র পথ। রিকি পন্টিং বলেছেন যে ব্যাটাররা যখন রক্ষণাত্মক হয় তখন বোলাররা সেটা পছন্দ করে এবং এই অ্যাশেজে ইংল্যান্ডের টপ অর্ডার খুব রক্ষণাত্মক ছিল তাতে সন্দেহ নেই,” তিনি তাঁর ডেইলি মেইল কলামে লিখেছেন।
“তাদের বোলারদের চাপে রাখতে হবে। ট্রেভর বেলিস যখন ইংল্যান্ডের কোচ ছিলেন তখন বলেছিলেন যে ইতিবাচক ক্রিকেট মানে ধুমধাড়াক্কা চালানো নয়,” ক্রিকেটার-বিশেষজ্ঞ যোগ করেছেন।
তিনি বলেছিলেন যে স্টোকসকে অবশ্যই রাখতে হবে যদি সে বল করার জন্য ফিট নাও হয় এবং বেয়ারস্টোর জন্যও একই রকম দৃষ্টিভঙ্গি ছিল তাঁর। তিনি বলেছেন বেয়ারস্টো কিপিংয়ের জন্য প্রস্তুত না থাকলেও তাঁকে রাখা উচিত।
“স্টোকসের ফিটনেসটাই মুখ্য। যদি সে বোলিং করতে না পারে তবে এটি দলের ভারসাম্যকে ব্যাপকভাবে প্রভাবিত করবে কিন্তু, যদিও আমি কখনোই আহত খেলোয়াড়দের সাথে টেস্টে খেলতে পছন্দ করি না, তবে তার ব্যাটার হিসেবে খেলা উচিত। ইংল্যান্ডের দুই সেরা খেলোয়াড়দের একজন সে। বেয়ারস্টোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি সে ব্যাট করার জন্য ফিট থাকে কিন্তু কিপিং করার জন্য না হয়, তা হলেও তাকে রাখা উচিত।