কেমনভাবে সানিয়া মির্জাকে মেন্টরের দায়িত্বের জন্য রাজি করানো হয়েছিল, জানালেন টেনিস তারকা

Sania Mirza
Sania Mirza. (Photo Source: RCB)

শনিবার থেকে শুরু হতে চলেছে মহিলাদের প্রথম আইপিএল। সেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সেকলকে চমকে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর পদে এসেছেন সানিয়া মির্জা। ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোনও ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছেন অন্য খেলার ব্যক্তিত্ব। ভারতীয় টেনিসে এক উজ্জবল নাম সানিয়া মির্জা। দীর্ঘ টেনিস কেরিয়ারে তাঁর সাফল্য রয়েছে প্রচুর। একমাত্র ভারতীয় মহিলা টেনিস ক্রিকেটার হিসাবে জিতেছেন গ্র্যান্ডস্লাম। মিক্সড ডাবলস এবং ডাবলসে গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি।

সেই সানিয়া মির্জাকেই এবার দেখা যাবে নতুন অবতারে। মহিলাদের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টরের ভূমিকায় দেখা যাবে সানিয়া মির্জাকে। সেই সিদ্ধান্তের কথা ঘোষণা হওয়ার পরই হৈচৈ দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। কেমনভা্বে এই দায়িত্বের জন্য সানিয়ামির্জা রাজি হয়েছিলেন সেই কথাই এবার জানালেন তিনি। একইসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্তাদের সঙ্গে তাঁর কথাবার্তাও এবার সামনে আনলেন ভারতের এই তারকা টেনিস খেলোয়াড়।

ডাবল ও মিক্সড ডাবলস মিলিয়ে ৬টি গ্র্যান্ডস্লাম রয়েছে সানিয়া মির্জার

ক্রিকেটের সঙ্গে যে তাঁর একেবারেই সম্পর্ক নেই তা কিন্তু বলা চলে না। শোয়েব মালিকের সঙ্গেই বিবাহ বন্ধনে বাধা পড়েছিলেন এই তারকা ভারতীয় টেনিস তারকা। ক্রিকেট ম্যাচের মাঠেও বহুবারই দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার একেবারে ক্রিকেটের অন্দরমহলে ঢুকে পড়েছেন সানিয়া মির্জা। দীর্ঘদিন ধরে টেনিস খেলার সূত্রে বড় মঞ্চে কতটা চাপ থাকে সেটা ভালভাবেই জানেন তিনি। এবারের মহিলাদের আইপিএলেও বহু তরুণ মহিলা ক্রিকেটার রয়েছেন। সেখানে সানিয়া মির্জার এই অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির।

সেই কথা বলেই যে সানিয়া মির্জাকে তারা রাজি করিয়েছেন, এবার সেটাই সকলের সামনে আনলেন এইঅ তারকা টেনিস খেলোয়াড়। তিনি জানিয়েছেন, “আমি মনে করি মাদের মধ্যে যে আলোচনা হয়েছিল সেটা সত্যিই যথেষ্ট ইন্টারেস্টিং ছিল। তারা ামাকে বলেছিলেন য়ে আমি েি দলের তরুণ মহিলা ক্রিকেটারদের সঙ্গে কাজ করব। তারা যেমন প্রচূর অর্থ পেয়েছেন। একইসঙ্গে এই প্রথমবার তারা এমন  বড় মঞ্চে নামতে চলেছেন। সেখানে যে চাপ থাকবে তা বলাই বাহুল্য। বহু মহিলা ক্রিকেটারই এমন পরিস্থিতির সম্মুখীন হননি। সেই পরিস্তিতি বিগত ২০ বছরে আমি মুখোমুখি হয়েছি। সেই অভিজ্ঞতাই তাদের সঙ্গে কাজে লাগানোর কথা আমায় বলা হয়েছিল”।

এবারের মহিলা আইপিএলে এখনও পর্যন্কত খাতায় কলমে সবচেয়ে শক্তিশালী দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই রয়েছেন স্মৃতি মন্ধনা, অ্যলিসা পেরি এবং মেগান শাটের মতো তারকা ক্রিকেটাররা।

close whatsapp