মু্ম্বই এবং চেন্নাইকে এখন আর ভয় পাচ্ছে না কেউ, তাদের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করলেন রবি শাস্ত্রী

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Getty Images)

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলের তকমা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের। কিন্তু এবারের আইপিএলের শুরু থেকেই ছন্দহীন দুই দল। ইতিমধ্যে চার ম্যাচ খেলে ফেললেও, এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি তারা। পরপর চার ম্যাচ হেরে ক্রমশই যেন ফিকে হয়ে উঠছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। তাদের এই অবস্থা কেন হয়েছে, তাই বিশ্লেষণ করলেন এবার রবি শাস্ত্রী। এই দুই দলকে নিয়ে বাকিদের আগের মতো আর ভয় কাজ করে না বলে মনে করেন রবি শাস্ত্রী। আর সেটাই নাকি প্রধান কারণ।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশীবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। এখনও পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। অন্যদিকে চেন্নাই সুপার কিংস রয়েছে ঠিক মুম্বইয়ের একটু পরেই। চারবার আপিএল চ্যাম্পিয়ন হয়েছে ধোনিদের চেন্নাই সুপার কিংস। কিন্তু এবারের আইপিএলে একটুও ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে না দুই দলই।

আইপিএলে মুম্বই ও চেন্নাইয়ের হারের কারণ বিশ্লেষণ করলেন রবি শাস্ত্রী

ঐর তাতেই চিন্তা বেড়েছে সকলের। এমন কেন হচ্ছে। আইপিএলের সবচেয়ে সফল দুই দলের এমন পারফরম্যান্স দেখে খানিকটা হলেও হতবাকই হয়েছে সকলে। নিজেদের পারফরম্যান্স নিয়ে খুব জাদেজা, রোহিত শর্মারাও খুব একটা খুশি তেমনটা নয়। বরং একের পর এক হারে ক্রমশই হতাশা বাড়ছে সকলের। যদিও এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তারা। কিন্তু সেই পথটা যে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স দুই দলেরই যথেষ্ট কঠিন তা বলার অপেক্ষা রাখে না।

আর এই প্রসঙ্গেই রবি শাস্ত্রী জানিয়েছেন, “এবারে সবচেয়ে হতাশাজনক ব্যপার এই যে বেশ কিছু দলের কাছে এই দুই দল একেবারে ধরাশায়ী হয়েছে। আইপিএলের শুরু থেকেই আমি বলে আসছি যে এই দুই দলের মধ্যে ভয় দেখানোর যে ব্যপারটা ছিল, এবারের আইপিএলে তা প্রথম থেকেই দেখা যাচ্ছে না। কোনও দলই এবার সেইভাবে আর ভয় পাচ্ছে না চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সকে।  আর সেটা হয়েছে এবারের নিলামে সমস্ত ক্রিকেটার ছড়িয়ে যাওয়ার ফলেই”।

তিনি আরও জানিয়েছেন, “এবার তাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। এই পরিস্থিতিতে কাওকেই আর বলার নেই যে কেমনভাবে তারা খেলবে। কিন্তু এই পরপর চার ম্যাচ হারের পর অবস্থাটা এখন অনেকটাই কঠিন দুই দলের জন্য। শাস্ত্রীর এমন মন্তব্যকে তারা ভুল প্রমাণ করতে পারে কিনা সেটাই এখন দেখার”।

close whatsapp