ওড়িষা ট্রেন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কালো আর্মব্যান্ড পরে শোক প্রকাশ ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেটারদের

India & Australia players wear black armbands
India & Australia players wear black armbands. ( Image Source: Disney+Hotstar )

গত রবিবার ওড়িষায় এক ভয়ানক রেক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আহতের তালিকাও ক্রমশই বেড়ে চলেছে। এমন ঘটনার কতা জানার পরই শোক প্রকাশ করেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। এমন ঘটনায় সকলেই যে কতটা ব্যথিত তা বলার অপেক্ষা রাখে না। সেই দূর্ঘটনায় কবলিত মানুষদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারত ও অস্ট্রেলিয়া দুই দলের ক্রিকেটাররাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন। সেই দূর্ঘটনার স্মৃতি এখনও পর্যন্ত সকলকেই তাড়া করে বেড়াচ্ছে।

গত রবিবার ওড়িশাক বালেশ্বরে এক ভয়াবহ রেক দূর্ঘটনার স্বাক্,ী থেকেছে গোটা দেশ। করমন্ডল এক্সপ্রেস ও যশবন্তপুরমের দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষের. সেষ পাোয়া হিসাব অনুযায়ী প্রকায় ২৮৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন এই দূর্ঘটনায়। সেইসঙ্গে বহু মানুষ আহতও হয়ে এখনও হায়পরাতালে বর্তি রয়েছেন। সেই সংখ্যাও ছাড়িয়েছে ১০০০ এর ওপর।  এমন ঘটনা জানার পরই শোক বার্তা পাচটিয়েছিলেন সকলরে। সেইসঙ্গে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন প্রত্যেকে।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার

ভারতয়ী দলের ক্রিকেটাররাও এই ঘটনানায় কার্যত বিমর্ষ হয়ে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেই বিরাট কোহলি তেকে রোহিত শর্মা অন্যান্য ভারতীয় দলের ক্রিকেটাররা তাদের শোক প্রকাশ করেছিলেন। বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নেমেছে ভারতীয় দল। সেখানেই দূর্ঘটনায় কবলিত মানুষদের প্রতি শ্রদ্ধার্গ জানালেন দুই দেশের ক্রিকেটাররাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের মঞ্চে কালো আর্মব্যা্ন্ড পরেই মাঠে নামলেন ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলের ক্রিকেটাররা। সেইসঙ্গে জাতীয় সঙ্গীত শুরু হওয়ার আগে পালন হল এক মিনিট নিরবতাও।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয়  দলে এদিন একটিই পরিবর্তন এনেছেন রোহিত শর্মা। স্পিনার হিসাবে রবীন্দ্র জাদেজাকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় দলে খেলানো হচ্ছে না। সেই জায়গায় এই ম্যাচে শার্দূল ঠাকুরকেই খেলানো হচ্ছে।

ভারতের প্রথম একাদশঃ রোহিত শর্মা ( অধিনায়ক ), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কেএস ভরত ( উইকেটকিপার ), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশঃ ডেভিড ওয়ার্নার, ইসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রেভি্স হেড, ক্যামেরণ গ্রীণ, অ্যালেক্স ক্যারি ( উইকেটকিপার ), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ( অধিনায়ক ), ন্যাথান লাইয়ন, স্কট বোলান্ড।

close whatsapp