রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিংকে ধসিয়ে ডাব্লুউপিএলে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নিলেন তারা নরিস

Tara Norris
Tara Norris (Image Source: Delhi Capitals/ Twitter)

ডাব্লুউপিলের উদ্বোধনী মরসুমে বল হাতে কামাল দেখালেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বা হাতি পেসার তারা নরিস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটিং এবং বোলিংয়ে বাজিমাত করল দিল্লি ক্যাপিটালস। খুব সহজেই ৬০ রানে জয় পেল মেগ ল্যানিংয়ের দল।

প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক মেগ ল্যানিং এবং শেফালী বর্মা মাঠে ঝড় তোলেন। ওপেনিং জুটিতে দুজনে মিলে ১৬২ রান তোলেন। ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে ২২৪ রানের লক্ষ্য রাখে। ভারতের ব্যাটিং তারকা শেফালী ভার্মা ৪৫ বলে ৮৪ রান করেন এবং তার পাশাপাশি মেগ ল্যানিং ৪৩ বলে ৭২ রান করেন। শেষমেশ হেদার নাইটের বোলিংয়ের সামনে দুজন ব্যাটারের ইনিংস শেষ হয়। মারিজান ক্যাপ ১৭ বলে ৩৯ এবং জেমিমাহ রড্রিগেস ১৫ বলের ২২ রানের সুন্দর ইনিংস খেলে দলকে ২২৩ রানে পৌঁছে দেন।

ডাব্লুউপিএলে মেগ ল্যানিংয়ের দলের অসাধারণ জয়

ব্যাটিং করতে নেমে স্মৃতি মান্ধানার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোনো ব্যাটসম্যানই নিজেদের রানকে বড়ো রানে নিয়ে যেতে পারেননি। বেঙ্গালুরুর সবচেয়ে সফল ব্যাটসম্যান হলেন অধিনায়ক স্বয়ং। মান্ধানা ৫টি ৪ এবং ১টি ৬-এর সাথে ২৩ বলে ৩৫ রান করেন। এলিসি পেরি ১৯ বলে ৩১ এবং মেগান শুট ১৯ বলে ৩০ রান করেন। বাকি কোনো ব্যাটসম্যান ১৫ রানের উপরেও যেতে পারেননি। যার ফলে ৮ উইকেটে ১৬৩ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংস আটকে যায়।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং বিভাগকে ধরাশায়ী করার ক্ষেত্রে সবচেয়ে বড়ো ভূমিকা পালন করেছেন তারা নরিস। এলিস পেরি, দিশা কাসাত, রিচা ঘোষ, হেদার নাইট, কণিকা আহুজা নরিসের বোলিংয়ের শিকার হন। ডাব্লুউপিএলে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়ার পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারটিও জিতে নেন তিনি। মাত্র ২ ওভার বোলিং করার সুযোগ পেলেও তার মধ্যেই ২টি বড়ো উইকেট তুলে নেন এলিস ক্যাপসি। বেঙ্গালুরুর দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং সোফি ডিভাইনের উইকেট তুলে নেন তিনি। শিখা পান্ডে ১টি উইকেট নিয়েছেন। আশা শোবানা তার বোলিংয়ের শিকার হন। প্রথম ম্যাচে জয় পেয়ে শুরুটা বেশ ভালোই করল দিল্লি ক্যাপিটালস। তবে এখন লীগ সবে শুরু হয়েছে, তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে এখনও কামব্যাক করার অনেক সুযোগ রয়েছে।

close whatsapp