যশস্বী জয়সওয়ালের সাফল্যের পিছনে সঙ্গাকারাকেই কৃতিত্ব দিচ্ছেন সুরেশ রায়না
আপডেট করা - May 20, 2023 3:39 pm

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেেন যশস্বী জয়সওয়াল। আর তাতেই আপ্লুত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। প্রতি ম্যাচেই রাজস্থান রয়্যালসের হয়ে বড় রানেপর ঝলক েদখা যাচ্ছে এই তরুণ ক্রিকেটারের ব্যাট থেকে। সেখানেই শেষপর্।ন্ত েবার অরেঞ্জ ক্যাপ জিতে সকলকে তিনি চমকে দিতে পারেন কিনা সেটাই এখন দেখার। তবে যশস্বী জয়সওয়ালের এই সাফল্যের পিছনে রাজস্থান রয়্যালসের কোচ কুমার সঙ্গাকারাকেই কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না। তাঁর মতে সঙ্গাকারার জন্যই যশস্বী জয়সওয়ালের এই সাফল্য।
এবারের ইপিএলে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই আইপিেলের ম়্তে নানান রেকর্ড গড়ে ফেলেছেন েই তচরুণ ক্রিকেটার। ইতিমধ্যেই আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রানের তালিকায় ঢুকে পড়েছেন এবার তিনি। যদিও শেষপর্য।ন্ত এই ধারা ধরে রাখতে পারবেন কিনা তা তো সময়ই বলবে। এবারের আইপিএলে জোড়া সেঞ্চুরী করার রেকর্ডও গড়তে পারতেন তিনি। কিন্তু অল্পের জন্য সেই রেকর্ড হাতছাড়া হয়েছে এই তরুণ ক্রিকেটারের।
চলতি আইপিএলে ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন যশস্বী জয়সওয়াল
এবারের আইপিেলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই কেরি্য়ারের প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই ্মযাচে ১২৪ রানের িনিংস খেলেছিলেন এই চরুণ ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও ইডেন গার্ডেন্সে যশস্বী জয়সওয়ালের ব্যাটে দেখা গিয়েছিল বড় রানের ঝলক। সেখানেই ৯৮ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে এবারের আইপিএলে আনক্যাপড ক্রিকেটার হিসাবে এবারের আইপিএলে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়েছেন যশস্বী জয়সওয়াল। তাঁর পারফরম্যান্স দেখেই আপ্লুত প্রাক্তন চেন্নাই সুপার কিংস তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
এই প্রসঙ্গেই সুরেশ রায়না জানিয়েছেন, “তাঁর ব্যাটিংয়ে একটা আলাদাই শান্ত মানসিকতার পরিচয় দেখা যায়। সেইসঙ্গে তাঁর শরীরি ভাষাতে রয়েছে একটা আলাদাই এনার্জি এবং ধারাবাহিক রান করার দক্ষতাও রয়েছে এই তরুণ ক্রিকেটারের মধ্যে। এই সমস্তকিছুর জন্য তাঁদের ডাগআউটে থাকা কুমার সঙ্গাকারারকেই বিশেষ কৃতিত্ব দেব আমি। যশস্বী জয়সওয়াল একজন আলাদা ধরণের ক্রিকেটার। সেইসঙ্গে তাঁর ম্যাচের ওপর নিয়ন্ত্রন রাখারও একটা দক্ষতা রয়েছে। যে ক্রিকেটারের মধ্যেই এমন একটা দক্ষতা রয়েছে, তিনি নিজের খেলাটাকে একটা আলাদা জায়গাতেই নিয়ে যেতে পারেন। তাঁর মধ্যে সেই সমস্ত দক্ষতা রয়েছে”।
এবারের আইপিএলে ইতিমধ্যেই সর্বোচ্চ রান করে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই ১৪টি ম্যাচ খেলে ৬২৫ রান করা হয়ে গিয়েছে যশস্বী জয়সওয়ালের। তাঁকে ঘিরে সকলের প্রত্যাশাই বাড়তে শুরু করেছে।