চেন্নাইয়ের হারের পর শিবম দুবের বোলিংকেই দুষছেন সুনীল গাভাসকর

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

আইপিএলের মঞ্চে এই প্রথমবার। পরপর দুই ম্যাচেই হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। কলকাতা নাইট রাইডার্সের পর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে লখনউয়ের বিরুদ্ধে বিরাট রান করেও শেষরক্ষা করতে পারেনি চেন্নাই সুপার কিংস। আর সেখানেই শিবম দুবের ওভারকে হারের অন্যতম প্রধান কারণ হিসাবে দেখছেন প্রাক্তন তারকা সুনীল গাভাসকর। তাঁর দুবের খারাপ বোলিংই চেন্নাইয়ের হারের জন্য সবচেয়ে বেশী দায়ী।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এদিন দুর্ধর্ষ ফর্মে ছিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটাররা। বিশেষ করে রবীন উথাপ্পা, মঈন আলি এবং শেষের দিকে শিবম দুবেও দুর্ধর্ষ ব্যাটিং করেছিলেন। লখনউয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস এদিন করেছিল ২১০ রান। জয়ের জন্য যথেষ্ট রান হলেও, শেষরক্ষা করতে পারেননি ধোনিরা। সেখানে বোলিং চেঞ্জ এবং এভিন লুইসের বিরুদ্ধে শিবম দুবের বোলিংকেই দুষেছেন সুনীল গাভাসকর। তাঁর মতে এরজন্য শিবম দুবে শাস্তিও পেতে পারেন।

১৯ নম্বর ওভারে শিবম দুবের বোলিং দেখে অসন্তুষ্ট সুনীল গাভাসকর

ম্যাচের ১৯ ওভারের মাথায় শিবম দুবেকে বোলিং দেওয়ার সিদ্ধান্ত নেন রবীন্দ্র জাদেজা। সেই সময় লখনউয়ের জিততে দরকার ৩৪ রান। সেই এক ওভারেই ম্যাচের রঙ বদলে যায়। একাই ২৫ রান দিয়ে ফেলেন শিবম দুবে। এভিন লুইসেরমতো ব্যাটেরর সামনে শিবম দুবের বোলিংয়ের সিদ্ধান্ত এবং লেন্থের ব্যবহার একেবারেই ভুল ছিল বলে মনে করেন গাভাসকর। আর তারি খেসারত তাদের দিতে হয়েছে হার দিয়ে।

ম্যাচের সময়ই কমেন্ট্রি করছিলেন সুনীল গাভাসকর। সেই সময়ই তিনি বলেন, “লিমিটেড ওভার ক্রিকেটে বেশকিছু ম্যাচ খেলে ফেলেছেন শিবম দুবে। তবুও সেই পরিস্থিতিতে এমন লেন্থের বল করেছেন তিনি। যারজন্য তিনি শাস্তিও পেয়ে গিয়েছেন। একইসঙ্গে এটাও ঠিক নয় যে বোলার দীর্ঘক্ষণ বোলিং করেননি, সেই পরিস্থিতিতে তাঁকে ১৯ তম ওভার দেওয়া। যেখানে ব্যাটাররা দাঁড়িয়েই রয়েছেন বড় শট খেলার জন্য”।

চেন্নাইয়ের বোলিং চেঞ্জ দেখেও খুশি নন প্রাক্তন তারকা ক্রিকেটার

শেষ ওভারে এসে শিবম দুবে স্লোয়ার বোলিং করেই  ব্যাটারকে আটকাতে চেয়েছিলেন। কিন্তু এভিন লুইসকে আটকানো তাঁর পক্ষে সম্ভব হয়নি। তাঁর স্লোয়ার দেওয়ার সেই সিদ্ধান্তকেই মেনে নিতে পারছেন না গাভাসকর। তাঁর মতে সেই পরিস্থিতিতে এমন পিচে স্লোয়ার দেওয়াটাই নাকি সবচেয়ে বড় ভুল।

এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “তিনি স্লোয়ার ডেলিভারি করছিলেন সেই সময়। কিন্তু স্লোয়ার বোলিং সবচেয়ে কার্যকরী হয় ড্রাই পিচ এবং যেখানে টার্ন রয়েছে। কিন্তু এই পিচে ব্যাটাররা খুব ভালভাবেই বল ব্যাটে পাচ্ছিলেন। এমন পিচে স্লোয়ার ডেলিভারি একেবারেই উপযুক্ত নয়”। এর পাশাপাশি বোলিং চেঞ্জ নিয়েই খুশি নন সুনীল গাভাসকর।

close whatsapp