চেন্নাইয়ের হয়ে এই ম্যাচই ধোনির শেষম্যাচ মানতে নারাজ সুনীল গাভাসকর

MS Dhoni
MS Dhoni. (Photo Source: Twitter)

শুক্রবার আইপিএলের মঞ্চে শেষম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নরা বহু আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে। শেষম্যাচে তারা জিতে মাঠ ছাড়তে পারে কিনা তা তো সময়ই বলবে। কিন্তু এই ম্যাচ শুরুর আগে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশী জল্পনা তা হলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে শেষম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের সঙ্গে এটাই কী মহেন্দ্র সিং ধোনিও শেষম্যাচ হতে চলেছে। রাজস্থানের বিরুদ্ধে নমার আগে এই জল্পনাই এখন তুঙ্গে। যদিও সুনীল গাভাসকর কিন্তু এখনই তা মানতে নারাজ।

প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকরের মতে এই আইপিএল ধোনির শেষ আইপিএল নয়। অন্তত এবারের মরসুমে ধোনির খেলা দেখার পর তো একেবারেই সেই জল্পনা মানতে নারাজ তিনি। যদিও মহেন্দ্র সিং ধোনি কখন যে কী করেন তা কেউই বলতে পারেননা। প্রতিবারই ক্যাপ্টেন কুলের প্রতিটা সিদ্ধান্ত সকলকে চমকে দিয়েছে। তা  নেতৃত্ব ছাড়াই হোক কিংবা দেশের জার্সি থেকে বসর নেওয়া।

আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষম্যাচে নামছে চেন্নাই সুপার কিংস

এবারের আইপিএল শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনি সকলকে চমকে দিয়েছিলেন। চেন্নাি সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন তাঁরই সতীর্থ রবীন্দ্র জাদেজার কাঁধে। যদিও শেষপর্যন্ত আবারও সেই দায়িত্ব ফিরে এসেছিল ধোনির কাঁধেই। তাঁর নেতৃত্বে চেন্নাই কিন্তু খুব একটা খারাপ পারফরম্যান্সও করেনি। কিন্তু ততদিনে চেন্নাইয়ের সুযোগ কার্যত হাতছাড়া হয়ে গিয়েছিল।

এবারের আইপিএলে ব্যাট হাতেও কিন্তু ধোনিকে বেশকিছু ম্যাচ জ্বলে উঠতে দেখা গিয়েছে। ফিনিশার ধোনির ঝলক মিলেছিল এবারের আইপিএলেও। কিন্তু ধোনির অবসরের জল্পনা কিন্তু কমছে না। ধোনি নিজেই এবার অবশ্য বলেছিলেন যে পরের মরসুমে তাঁকে হলুদ জার্সিতেই দেখা যাবে। কিন্তু ক্রিকেটার নাকি সাপোর্ট স্টাফের ভূমিকায় , তা নিয়ে কিন্তু ধোঁয়াশা রেখেই দিয়েছি। আর সেজন্যই চেন্নাইয়ের শেষম্যাচে নামার আগে ধোনি প্রসঙ্গ নিয়েই সরগরম ভারতীয় ক্রিকেট মহল।

এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে এটাই হয়ত মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল হতে চলেছে। কিন্তু সুনীল গাভাসকর কিন্তু সেইভাবে ভাবছেন না। বরং এটা ধোনির শেষ আইপিএল মানতেই নারাজ তিনি। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর জানিয়েছেন, “যেভাবে ধোনি এবারও খেলেছেন তা দেখে তাঁরমধ্যে এখনও যে কতটা উদ্দীপনা রয়েছে এই খেলাকে নিয়ে তা বোঝাই যায়। যখন কেউ নিজের ভবিষ্যত নিয়ে নিশ্চিত থাকেন না, খেলার পিচে তাঁর পারফরম্যন্স দেখেই বোঝা যায়। কিন্তু ধোনির ক্ষেত্রে আমরা দেখেছি যে এখনও সেই রানিং বিটুইন দ্য উইকেটের ব্যপারে ধোনি কতটা নিখুঁত। তাঁর ফিটনেস যে এখনও কতটা ভাল রয়েছে তাও দেখতে পেয়েছি আমরা। যা দেখে এখনই তাঁর খেলা ছাড়াপ কোনও ইঙ্গিত পাওয়া যায়না”।

কিন্তু ধোনির কোনও পরিকল্পনাই আগে থেকে বোঝা সম্ভব নয়। শুক্রবার ম্যাচ শেষে হঠাত্ই যদি ধোনি আইপিএলকেও বিদায় জানান, তাতেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তাঁর নেতৃত্ব চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস।  তাই গাভাসকরের মতে ধোনি যদি ঠিক করেন যে তিনি এই ম্যাচের পরই বিদায় জানাবেন, তবে নিশ্চই ২০১১ সালের ২ মে-র মতো ফের কোনও চমক সমস্ত ক্রিকেটভক্তদের দেবেন। এদিন ম্যাচের থেকেও যে সকলের চোখ ধোনির দিকে বেশী রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp