মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলিদের শিবিরে সুনীল ছেত্রী
আপডেট করা - Apr 1, 2023 5:13 pm

রবিবারই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের আইপিএলে যাত্রা শুরু করবে রয়্যাল চযালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে নামার আগেই বিরাট কোহলিদের শেষ মুহর্তের প্রস্তুতিতে বিশেষ অতিথি সুনীল ছেত্রী। বিরাট কোহলি এবং সুনীল ছেত্রীর বন্ধুত্বের কথা সকলেই জানেন। সেইসঙ্গে তারা দুজনেই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে ফিটনেসের অন্যতম উদাহরণ। বেঙ্গালুরুর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগেই তাদের শিবিরের সকলের আত্মবিশ্বাস বাড়াতে প্রস্তুতিতে উপস্থিত হলেন সুনীল ছেত্রী। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়াতে রীতিমত ভাইরাল।
শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রিকেটাররা। সেখানেই উপস্থিত হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। শুধু প্রস্তুতি দেখার জন্য নয়, বিরাট কোহলিদের সঙ্গে রীতিমত গা ঘামালেন তিনি। সেইসঙ্গে আরসিবি ব্রিগেডকে যেফিটনেস নিেয়েও নানান উপদেশ দিয়েছেন এই তারকা ফুটবলার তা বলার অপেক্ষা রাখে না। সেই ছবি দেখার পর থেকেই আপ্লুত হয়েছেন সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই এই ছবি ঘুরে বেড়াচ্ছে।
রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
গতবারের আইপিএলে প্লেঅফে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি রয়্যল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লেঅফেই থেমেছিল তাদের দৌড়। পলেঅপের চিকিট বেয কয়েকবার পেলেও, এখনও পরযন্ত আইপিএল ট্রফি জয়ের স্বাদ থেকে বঞ্চিতই তেকেছেন বিরাট কোহলিরা। সেই ট্রফি খরাই এবার কাটাতে মরকিয়া হয়ে রয়েছেন বিরাট কোহলিরা। সেই মতোই চলছে জোরকদমে প্রস্তুতি। সেখানে আরসিবির প্রস্তুতিতে সুনীল ছেত্রীর উপস্থিতে যে তাদের বাড়চি আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।
গতবারের আইপিএল শুরু হওয়ার আগেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীলের সঙ্গে বিরাট কোহলির ভাল বন্ধুত্বের কথা সকলেই জানেন। আইএসএল চলাকালীনও সুনীল ছেত্রীর ম্যাচ দেখার জন্য উপস্থিত হতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। এবার বিরাটের মাঠে নামার আগে তাঁকে আত্মবিশ্বাস যোগাতে আরসিবির প্রসতুতি শিবিরে হাজির সুনীল ছেত্রী। বিরাট কোহলিদের সঙ্গে প্রস্তুতিও সারলেন তিনি।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরিসংখ্যানের বিচারে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে খানিকটা পিছিয়েই রয়েছে তারা। যদিও ম্যাচে নামার আগে বিরাট কোহলিরা সেসব নিয়ে ভাবতে একেবারেই নারাজ। তবে প্রথম ম্যাচই তারা খেলবে ঘরের মাঠে। এই একটা সুবিধা রয়েছে বিরাট কোহলিেেদের সামনে। সেই সুযোদ রাজে লাগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।