অ্যাশেজের মঞ্চে স্টিভ স্মিথের সামনে একাধিক রেকর্ডের হাতছানি
আপডেট করা - Jun 16, 2023 4:55 pm

ঐতিহ্যের অ্যাশেজের লড়াই। এজবাস্টনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই সিরিজ ঘিরে যে এই মুহূর্তে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। য়েমন সকলের নজর রয়েচে বেন স্টোকস, জো রুটদের দিকে। তেমনই অস্ট্রেলিয়া শিবিরের অন্যতচম প্রধান স্তম্ভ স্টিভ স্মিথের দিকেও নজর রয়েছে সকলের। সেই মঞ্চেই একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাশেজের মঞ্চে তিনি সেই রেকর্গ গড়তে পারেন কিনা তা তো সময়ই বলবে।
সদ্য শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে তাঁর সেঞ্চুরী ইনিংসের সৌজন্যেই যে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের মঞ্চে ৩১টি টেস্ট সেঞ্চুরী করা হয়ে গিয়েছে স্টিভ স্মিথের। যার মধ্যে অ্যাশেজের মঞ্চেই তাঁর ঝুলিতে রয়েছে ১১টি সেঞ্চুরী। সেখানেই স্টিভ স্মিথের সামনে রয়েছে নতুন এক রেকর্ড গড়ার হাতছানি।
অ্যাশেজের মঞ্চে এখনও পর্যন্ত ১১টি সেঞ্চুরী রয়েছে স্টিভ স্মিথের
ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে আর দুটো সেঞ্চুরী করতে পারলেই অ্যাশেজের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরীর মালিক হয়ে যাবেন স্টিভ স্মিথ। এই মুূহূর্তে স্টিভ স্মিথের ঝুলিতে রয়েছে ১১টি সেঞ্চুরী। তাঁর সামনে রয়েছেন একমাত্র ইংল্যান্ডের জ্যাক হবস। অ্যাশেজের মঞ্চে ১২টি সেঞ্চুরী করে দ্বিতীয় স্থানে ছিলেন এই তারকা ক্রিকেটার। চলতি অ্যাশেজের মঞ্চেই সেই সুযোগ রয়েছে স্টিভ স্মিথের সামনে। এবারের অ্যাশেজে তিনি যদি দুটো সেঞ্চুরী করতে পারেন, তবেই জ্যাক হবসের এই রেকর্ড ভেঙে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরীর মালিক হবেন স্টিভ স্মিথ।
ব্রিটিশ তারকাদের বাইরে এখনও পর্যন্ত একমত্র তিনজন ক্রিকেটারই ইংল্যান্ডেরক মাটিতে টেস্টে ২০০০-এর ওপর রান করেছেন। সেই তালিকাতেই এবার স্টিভ স্মিথেরও প্রবেশের অনুমতি রয়েছে। এই মুহূর্তে স্টিভ স্মিথের টেস্টের মঞ্চে ইংল্যান্ডের মাটিতে রয়েছে ১৮৮২ রান। এই পাঁচ ম্যাচের সিরিজিই সেই রান করার হাতছানি রয়েছে স্টিভ স্মিথের সামনে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। সর্বোচ্চ রানের মালিক এই তালিকায় স্যার ডন ব্র্যাডম্যান।
অন্যদিকে অ্যাশেজের মঞ্চে সর্বকালের সর্বাধিক রান সংগ্রহের তালিকাতেও দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ রয়েছে স্টিভ স্মিথের সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই সিরিজে স্টিভ স্মিথ ৫৯৩ কিংবা তার থেকে বেশী রান করলেই সেই নতুন নজির গড়তে পারবেন।