আইপিএলের প্রথম দিকের বেশ কিছু ম্যাচে নেই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ ক্রিকেটাররা
আপডেট করা - Feb 10, 2022 8:40 pm

আইপিএলের নিলাম শুরু হয়নি এখনও। বৃহস্পতিবার রাত পোহালেই হাতে রয়েছে আরমাত্র একদিন। এরপরই বেঙ্গালুরুতে আইপিএলের মেগা নিলামের আসর। কিন্তু তার আগেই হঠাত্ দুঃসংবাদ প্রতিটি ফ্র্যাঞ্চাইজিদের কাছে। আইপিএলের মঞ্চে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শুরু থেকে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। অর্থাত্ আইপিএলের প্রথম তিন থেকে চারটে ম্যাচে কুইন্টন ডিকক, কায়রন পোলার্ড, জস বাটলার, বেয়ারস্টোদের ব্যাটের ঝলক দেখা যাবে না।
বৃহস্পতিবারই এই খবর প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুটো কারণের জন্যই প্রথম থেকে আইপিএলের ম়ঞ্চে দেখা যাবে এই তারকাদের। প্রথম কারণ তাদের সিরিজ রয়েছে। যা আইপিএল শুরুর হওয়ার পর শেষ হবে। অন্য কারণটি হল বিদেশী ক্রিকেটারদের জন্য নির্ধারিত কোয়ারেন্টাইন সূচী। অন্তত পাঁচদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের সকলকে।
আগামী ২৭ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা। সেই মঞ্চে দল নামামোর লক্ষ্য আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলাম। ৫৯০ জন ক্রিকেটারকে নিয়ে এই দুদিন ধরে চলবে দল কষাকষির খেলা। এরপরই দল গঠন। আর প্রতিবারই আইপিএলের ম়ঞ্চে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড ক্রিকেটারদের দাপট সবচেয়ে বেশী দেখা যায়।
এবারও তাদের মধ্যে অনেককে নিয়েই নিলামের মঞ্চে বেশ দর কষাকষির সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই ক্রিকেটারদের শুরু থেকেই মাঠে নামা এখন প্রশ্নের মুখে। আর নিলামের আগে এমন খবর ফ্র্যা়্চাইজিগুলোকে যে খানিকটা হলেও চিন্তায় ফেলে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অন্তত নিলামের মঞ্চে দল গঠনের ক্ষেত্রে আরও সাবধানী হতে হবে তাদের।
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা আইপিএলের যোগ দেবেন ক্যাশরীচ লিগ শুরু হওয়ার দুদিন পর। আপাতত ভারতের বিরুদ্ধে একদিন ও টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারতের রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপরই আগামীূ ১২ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে নামবে ওয়েস্ট ইন্ডিজ। যা শেষ হবে ২৮ মার্চ। যদিও যারা টেস্ট সিরিজে নেই তারা অবশ্য চলে আসবেন। কিন্তু বাকিরা আসবেন ২৮ মার্চের পর। এরপর আবার পাঁচদিনের কোয়ারেন্টাইন।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ সিরিজ
অন্যদিকে আবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। যা শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৮ মার্চ থেকে। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। যদিও টেস্ট থেকে অবসর নেওয়ার ফলে একদিনের সিরিজ শেষেই চলে আসতে পারবেন কুইন্টন ডিকক। কিন্তু বাকিরা আসতে পারবেন না। যেজন্য ইতিমধ্যেই আইপিএলের প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচ না খেলার কথা আগেই জানিয়ে দিয়েছেন সাকিব অল হাসান।
আইপিএল নিয়ে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। কিন্তু সেখানেই প্রথম থেকে দেখা যাবে না কাগিসো রাবাডা, কায়রন পোলার্ড, কুইন্টন ডিকক, নর্তজেদের মতো তারকা ক্রিকেটারদের। আর এই খবর পাওয়ার থেকে যে ফ্র্যাঞ্চাইজিগুলো যে আরও হিসাব নিকাশ শুরু করে দিয়েছে তা বলাই বাহুল্য।