দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, তৃতীয় টি-২০: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী
আপডেট করা - Dec 13, 2023 3:15 pm

১৪ই ডিসেম্বর, বৃহস্পতিবার, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চলতি সিরিজের তৃতীয় এবং শেষ টি-২০ ম্যাচে এডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা এবং সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত একে অপরের মুখোমুখি হবে।
প্ৰথম টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটি জিততে সক্ষম হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচেও বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছিল। তাই দ্বিতীয় ইনিংসে ওভার এবং রানের লক্ষ্য কমে গিয়েছিল। এছাড়াও, প্ৰথম ইনিংসের শেষ ৩টি বল খেলা সম্ভব হয়নি। এই ম্যাচটিতে ভারত প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান তুলেছিল। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিলেন। রিঙ্কু সিং ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৬ বলে ৫৬ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। তিলক বর্মার ব্যাট থেকে ২৯ রান এসেছিল। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সবথেকে সফল বোলার ছিলেন জেরাল্ড কোয়েটজি। তিনি ৩.৩ ওভারে ৩২ রান দিয়েছিলেন এবং এর বিনিময়ে ৩টি উইকেট তুলে নিয়েছিলেন।
রান তাড়া করতে নেমে শুরুটা খুব ভালোভাবে করেছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনার ম্যাথু ব্রিটজকে ৭ বলে ১৬ রান করেছিলেন। আরেক ওপেনার রেজা হেনড্রিক্স ২৭ বলে ৪৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এডেন মার্করাম এবং ডেভিড মিলার যথাক্রমে ১৭ বলে ৩০ রান এবং ১২ বলে ১৭ রান করেছিলেন। ট্রিস্টান স্টাবসের ব্যাট থেকে ১৪ রান এসেছিল। শেষে অ্যান্ডিল ফেহলাকওয়াইও ৪ বলে অপরাজিত ১০ রান করেছিলেন। ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৫৪ রানে পৌঁছনোর মাধ্যমে ম্যাচটি নিজেদের নামে করেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
পিচ কন্ডিশন
ওয়ান্ডারার্স স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য খুবই ভালো। তবে বোলারদের জন্যও এখানে সাহায্য রয়েছে। ইনিংসের শুরুতে পেসাররা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই মাঠে ১৭০-১৭৫ ভালো রান হিসেবে গণ্য হবে। টসজয়ী অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।
সম্ভাব্য একাদশ
দক্ষিণ আফ্রিকা
ম্যাথু ব্রিটজকে, রেজা হেনড্রিক্স, এডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, অ্যান্ডিল ফেহলাকওয়াইও, জেরাল্ড কোয়েটজি, লিজাড উইলিয়ামস, তাবরেজ শামসি।
ভারত
যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত: টি-২০-তে হেড টু হেড
ম্যাচ – ২৬ | দক্ষিণ আফ্রিকা – ১১ | ভারত – ১৩ | অমীমাংসিত – ২
সম্প্রচার বিবরণী
ম্যাচ – দক্ষিণ আফ্রিকা বনাম ভারত
সময় – রাত ৮:৩০টা (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট