আইপিএলের শুরুতেই নেই প্রোটিয়া তারকারা, বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন ডি’কক, রাবাডারা

South Africa Team
South Africa Team(Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

আইপিএলের শুরুতেই নেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সম্ভাবনা ছিলই, অবশেষে সেটাই হল। দেশের হয়েই প্রথমে খেলতে হবে প্রোটিয়া তারকাদে। এরপরই আইপিএলে খেলার সুযোগ পাবে তারা। বেশ কয়েকদিন ধকেই এই বিষয় নিয়ে চলছিল বিস্তর জল্পনা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা শুরু থেকে আইপিএল খেলতে পারবে কিনা। মঙ্গলবারই বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণা হয়েছে দক্ষিণ আফ্রিকার। আর সেই সিরিজে দেশের তারকা ক্রিকেটাররা খেলছেন। অর্থাত্ হিসাব অনুযায়ী প্রথম ম্যাচে আইপিএলের মঞ্চে নামার সুযোগ তাদের নেই।

বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের শুরু থেকে আইপিএল খেলা নিয়ে একটা জল্পনা চলছিল। যেকানে দক্ষিণ আপ্রিকা ক্রিকেটারদের মধ্যেই ছিল মিস্র প্রতিক্রিয়া। দেশ নাকি আইপিএল আগে, এই নিয়েও একটা প্রশ্নের মুখে ছিল তারা। সবশেষে আইপিএলের থেকে দেশের খেলাকেই বেছে নিয়েছেন ক্রিকেটাররা। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষমা করছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

আগামী ১২ মার্চ থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে দক্ষিণ আফ্রিকা। সেখানেই কুইন্টন ডিকক, কাগিসো রাবাডা মার্করাম, ফান ডার ডাসেন, লুঙ্গি এনগিডি, ডেভিড মিলাররা সকলেই রয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদষশের বিরুদ্ধে ২৩ মার্চ শেষ হবে একদিনের সিরিজ। অর্থাত্ এরপর যদি তারা আসে তবে, আইপিএলের প্রথম ম্যাচ তাদের পক্ষে কোনমতেই খেলা সম্ভব নয়।

আইপিএলের শুরু থেকে পাওয়া যাবে দক্ষিণ আফ্রিকার তারকাদের

একদিমের সিরিজের পরই রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজের দল অবশ্য এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু সেখানেও যদি এই তারকা ক্রিকেটাররা খেলেন, তবে আইপিএলের বেশ কয়েকটি ম্যাচেই তাদের পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। যদি টেস্ট সিরিজ না খেলে, তবে দ্বিতীয় ম্যাচ থেকেই তাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে নামতে পারবেন রাবাডা, লুঙ্গি এনগিডি এবং কুইন্টন ডিককরা।

সবকিছু ঠিকঠাক চললে একদিনের সিরিজের পর আইপিএলের জন্য ২৪ মার্চ ভারতের মাটিতে পা রাখতে চলেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। কিন্তু এবারের আইপিএলের নিয়ম অনুযায়ী বিদেশী ক্রিকেটারদের অন্তত তিনদিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে। আর ২৪ মার্চ এলে তাদের কোয়ারেন্টাইন শেষই হবে ২৭ মার্চ। সেক্ষেত্রে সেদিনও তাদের মাঠে নামার সম্ভাবনা নেই।

বাংলাদেশের বিরুদ্ধে ১৬ সদস্যের একদিনের সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

আগামী ২৭ মার্চ প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এর পরের ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে পঞ্জাব কিংস। আর এই ম্যাচে এনগিডি এবং রাবাডাদের নামার সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে ফ্র্যা়্চাইজিগুলোর চিন্তা বাড়াটাই স্বাভাবিক। পাকিস্তান সফরের জন্য এমননিতেই প্রথম থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা খেলতে পারবে না। এবার সেই তালিকায় যোগ হয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটাররাও। এখন পর্যন্ত শুধুমাত্র নিউ জিল্যান্ডের ক্রিকেটাররাই প্রথম থেকে আইপিএলের মঞ্চে নামছে।

close whatsapp