বাবর ব্যক্তিগত রেকর্ডের জন্য খেলছে, তীব্র আক্রমণ সাইমন ডুলের

সেঞ্চুরির সামনে আসায় বাবর রানের গতি কমিয়ে দিয়েছিলেন

Simon Doull
Simon Doull. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

নিউ জিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল ৮ই মার্চ পাকিস্তান সুপার লিগের ২৫তম ম্যাচে পেশাওয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মধ্যকার ম্যাচ চলাকালীন জালমির অধিনায়ক বাবর আজমের সমালোচনা করেছেন। খেলা চলাকালীন ধারাভাষ্যকার ডুল তাঁর সেঞ্চুরিতে পৌঁছনোর উদ্দেশ্যে রানের গতি ধীর করার জন্য বাবরের নিন্দা করেছিলেন।

বাবর তাঁর দলের হয়ে খেলার চেয়ে ব্যক্তিগত মাইলফলকের দিকে বেশী মনোযোগ দিচ্ছেন বলে মনে করেন ৫৩ বছর বয়সী। জালমি অধিনায়ক আক্রমণাত্মকভাবে খেলে তাঁর ইনিংস শুরু করেন এবং মাত্র ৪৬ বলে ৮৩ রানে পৌঁছেছিলেন। তবে তিন অঙ্কের রানে পৌঁছতে আরও ১৪ বল নিয়েছিলেন এবং তাঁর দলের কাছে নয় উইকেট থাকলেও অতিরিক্ত ঝুঁকি নিতে দেখা যায়নি তাঁকে।

“বিগত কিছুক্ষণ, দলকে প্রথমে রাখার পরিবর্তে এটাই ঘটছে। বাউন্ডারি খোঁজা উচিৎ। এখনও অনেক ফায়ারপাওয়ার আসা বাকি। সেঞ্চুরি একটি উজ্জ্বল ও মহান পরিসংখ্যান। তবে প্রথমে দল আসা উচিৎ,” ডুল সম্প্রচারে বলেছিলেন।

বাবর তাঁর ইনিংসে ১৫টি চার ও তিনটি ছক্কায় ৬৫ বলে ১১৫ রানের ইনিংস শেষ করেন। তিনি সাইম আইয়ুব (৩৪ বলে ৭৪) এবং রভম্যান পাওয়েল (১৮ বলে ৩৫)-এর কাছ থেকে ভালো সমর্থন পেয়েছেন এবং জালমি তাদের নির্ধারিত ২০ ওভারে ২৪০/২ বিশাল সংগ্রহ করেছে।

বাবরের বিরুদ্ধে এর আগেও সরব ছিলেন ডুল

এর আগে জানুয়ারিতে, ডুল নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন পাকিস্তানে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত করা পিচের সমালোচনা করার সময় আজমকে নিয়ে আরও একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি সম্প্রচারে জিজ্ঞাসা করেছিলেন যে বাবর কি তার পরিসংখ্যানের উন্নতির জন্য এমন সমতল ট্র্যাক চান?

“এই নির্দেশ কোথা থেকে এসেছে? এটি কি বাবরের কাছ থেকে এসেছে যে রাস্তায় ব্যাট করতে চায় এবং নিজের পরিসংখ্যান উন্নত করতে চায়? নাকি এটি তার দিক থেকে এসেছে?” ডুলকে বলতে শোনা গিয়েছে।

ম্যাচের প্রসঙ্গে, গ্ল্যাডিয়েটর্সের বিশাল টার্গেট তাড়া করা একটি কঠিন কাজ ছিল, তবে, ওপেনার জেসন রয় জালমি বোলারদের সামনে বিধ্বংসী মেজাজে ছিলেন এবং কোনো বোলারকেই রেয়াত করেননি। রয় রাওয়ালপিন্ডিতে টি-২০ ব্যাটিংয়ের মাস্টারক্লাস প্রদর্শন করেন। তিনি ৬৩ বলে ১৪৫* রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। তাঁর ইনিংসে ২০টি চার ও ৫টি ছক্কা ছিল।

মার্টিন গাপ্টিল (৮ বলে ২১) এবং মহম্মদ হাফিজ (১৮ বলে ৪১) দুর্দান্ত ক্যামিও খেলেন এবং গ্ল্যাডিয়েটর্স দশ বল বাকি থাকতে এবং আট উইকেট হাতে রেখে ২৪১ রানের লক্ষ্য তাড়া করে।

close whatsapp