পাকিস্তান সুপার লিগের ২৪ ক্যারাট সুপারনোভা ট্রফি উন্মোচন
আপডেট করা - Feb 9, 2023 10:35 pm

পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ। বৃহস্পতিবার তারই ট্রফি উন্মোচন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর সেই ট্রফি দেখেই আপ্লুত হয়েছেন সকলে। পাকিস্তান সুপার লিগে এবার ২৪ ক্যারাটের সুপারনোভা ট্রফি। বৃহস্পতিবার লাহোরেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে কার্যত সূচনা হয়ে গেল পাকিস্তান সুপার লিগ। পিএসএলের ট্রফি উন্চোন ঘিরে এদিন লাহোরে এক জমকালো অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন পাকিস্তান সুপার লিগ ফ্র্যাঞ্চাইজির সকলেই।
আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে অষ্টম পাকিস্তান সুপার লিগ। বৃহস্পতিবার থেকেই যে পাকিস্তান সুপার লিগের ঢাকে কাঠি পড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। লিগ ঘিরে এখন থেকেি উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মুলতানে প্রথম ম্যাচেই লাহোর কালান্ডার্সের বিরুদ্ধে নামতে চলেছে মুলতান সুলতানস। পাকিস্তানের চারটি শহরেই হবে পিএসএল-এর ৩৪টি ম্যাচ। লাহোর, মুলতান, রাওয়ালপিল্ডি এবং করাচিতেই হবে পাকিস্তান সুপার লিগের প্রতটি ম্যাচ। যদিও ফাইনাল হবে লাহোরের গদ্দাফী স্টেডিয়ামে।
আগামী ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগ
ট্রফি উন্মোচনের সময়ই পিসিবির তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ক্যারাট সুপারনোভা ট্রফি পাকিস্তানেই প্রস্তুত হয়েছে। সেখানেই এই দেশের দক্ষ শীল্পকেই ফুটিয়ে তোলা হয়েছে। এই ট্রফিতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের লক্ষ্য, তাদের স্বীকৃতিই অষ্টম পাকিস্তান সুপার লিগের ট্রফির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই ট্রফিকে ঘিরে পাকিস্তান ক্রিকেট ভক্তদের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও যে উন্মাদনা তুঙ্গে থাকে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই পাক বোর্ড সভাপতি নাজান শেঠি এই প্রসঙ্গে মুখ খুলেছেন। সেইসঙ্গে এই পাকিস্তান সুপার লিগকে কেমনভাবে আরও বড় করে তোলা যায় সেই ভাবনার কথাই জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে নাজাম শেঠি জানিয়েছেন, এই প্রসঙ্গ মাথায় রেখে এবং সমস্ত সমর্থকদের সামনে ট্রফি উন্মোচনের ভাবনা ছিল আমাগের। সেখানেই আমরা ঠিক করেছিলাম যে এই ট্রফিকে এমনভাবে সাজাবো যেখানে দেশের গর্বের চিহ্ন ফুটে উঠবে। এই সুপারনোভা ট্রফি হল পাকিস্তানের লোকেদের প্যাশনের অন্যতম এক প্রতীক এবং এর থেকেই পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা আরও উৎসাহ পাবেন।