দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে প্রথম অর্ধশতরান পেলেন শুভমন গিল
আপডেট করা - Jul 22, 2022 9:18 pm

দীর্ঘদিন পর ফের ভারতীয় লিমিটেড ওভার সিরিজ ফিরেছিলেন শুভমন গিল। আর প্রত্যাবর্তনটা যে খুব একটা খারাপ হল না তা বলাই চলে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই একদিনের ক্রিকেটে প্রথম অর্শধশতরানটে পেলেন শুভমন গিল। আর তাতেই যেন আপ্লুত সকলে। যদিও তাঁর ব্যাট থেকে এদিন সেঞ্চুরীর প্রত্যাশা করেছিলেন আগুন্তী ক্রিকেট ভক্ত। সেই আফসোস থাকলেও, একদিনের ক্রিকেটে ভারতীয় দলের জার্সিতে প্রথম অর্ধশতরানটা করে সকলের নজর কেড়েছেন শুভমন গিল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহদের বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই জায়গাতেই ভারতের একদিনের দলে সুযোগ পেয়েছিলেন শুভমন গিল। এক বছর পর ফের ভারতের একদিনের দলে ডাক পেয়েছিলেন তিনি। আর সেই সুযোগটাই কাজে লাগাতে কোনও ভুল করেননি এই তরুণ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে কেরিয়ারের প্রথম অর্ধশতরানটা করে ফেললেন শুভমন গিল।
৫৩ বলে ৬৪ রান করেছেন শুভমন গিল
এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওপেনিং জটি কী হবে তা নিয়ে বিস্তর আলোচনা চলছিল। অনেকেই রুতুরাজ গায়কোয়াড়কে খেলানোর দাবী জানিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত তা আর হয়নি। ঈশান কিষাণও তালিকায় থাকলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুভমন গিলের ওপরই শিখর থধওয়ানের সঙ্গে ওপেনিংয়ের ভার দিয়েছিল টিুম ম্যানেজমেন্ট।আর সেই সিদ্ধান্ত যে রাহুল দ্রাবিড়ের একেবারেই ভুল ছিল না তা বেশ স্পষ্ট। শিখর ধওানের সঙ্গে এদিন ওপেনিংয়ে একশো রানের পার্টনারশিপ গড়েছিলেন শুভমন গিল।
Unfortunately run out gill🥺
Welll,, gill missed this golden chance to convert big knock…
So so unlucky #shubmangill 💔
— ` (@Rii45___) July 22, 2022
https://twitter.com/srinjoy1845/status/1550493418710654976
https://twitter.com/VeerUnfiltred/status/1550494544847937538
Brilliant fifty by #Shubmangill 😍 . Mark my words, he is our next king 👑 #IndvsWI pic.twitter.com/jZntoXJIU7
— sikandar✨ (@iSikandarhere) July 22, 2022
If he doesn't score runs thn also problem, if he scores runs thn also problem. Not sure y this much hatred to a player who s very young nd played as an opener agnst tough opponents in tough situations. Dis innings is a slap to haters, 36 balls 50 nd 100+ partnership #shubmangill
— VinSR (@Vinod_kp24) July 22, 2022
👏🏻🏏 A FINE KNOCK! Shubman Gill brings up his maiden ODI fifty. He has displayed his scintillating batting skills today!#INDvWI #INDvsWI #WIvIND #ShubmanGill #TeamIndia #BharatArmy pic.twitter.com/n7bgcTZg9E
— The Bharat Army (@thebharatarmy) July 22, 2022
https://twitter.com/rajvermarv/status/1550485757558915073
Been so long since I watched a game of cricket on DD , brought back all the old memories. Good luck @ShubmanGill and team👍🏻👍🏻 #IndvsWI pic.twitter.com/vOM2lVQcNl
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) July 22, 2022
সেইসঙ্গে ৩৬ বলে কেরিয়ারের প্রথম অর্ধশতরানটাও করে ফেলেন শুভমন গিল। টস জতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। শুরু থেকেই বিদ্বংসী মেজাজে ছিলেন শুভমন গিল ও শিখর ধওয়ান। তাদের হাত ধরেই ১০০ রানের গন্ডীও টপকে যায় টিম ইন্ডিয়া। সেইসঙ্গেই একদিনের ক্রিকেটে দেশের জার্সিতে প্রথম অর্ধশতরানের মালিকও হয়ে যান শুভমন গিল। সেই থেকেই তাঁর সেঞ্চুরী দেখার প্রত্যাশা বাড়তে শুরু করেছিল সকলের। যদিও সেই আশা মেটেনি কারোর।
৫৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেই থামতে হয় শুভমন গিলকে। রান ঈউট হয়েই সাজঘরে ফিরতে হয় এ তরুণ ক্রিকেটারকে। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৬টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি। এদিন অবশ্য চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। দলের সহ অধিনায়কের দায়িত্ব উঠেছে শ্রেয়স আইয়ারের কাঁধে।