“রিঙ্কু ভাইয়া জিন্দাবাদ”, ভিডিও কলে উচ্ছ্বাসের সুর শ্রেয়স আইয়ারের গলায়

Rinku singh & Shreyas Iyer
Rinku singh & Shreyas Iyer. ( Image Source: KKR)

রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল কলকাতা নাইট রািডার্স। সেখানেই সকলকে চমকে দিয়ে এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন রিঙ্কু সিং। আর তাতেই আপ্লুত সকলে। য়শ দয়ালের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের শেষ ওভারের সেই পারফরম্যান্স এখনও লসকের স্মৃতিতে টাটকা রয়েছ। গুজরাতের ঘরের মাঠে নাই শিবিরের বাজিগর ছিলেন রিঙ্কু সিং। হারা ম্যাচ জিতিয়ে কলকাতা নাইট রািডার্স সমর্থকদের কাছে নতুন সুপার হিরো এখন রিঙ্কু সিং। তাঁর পারফরম্যান্স দেখে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখতে পারেননি খোদ শ্রেয়স আইয়ারও। ম্যাচ সেষেই ভিডিও কল করলেন রিঙ্কু সিংকেও।

এবারের আইপিএলে অসাধারণ ফর্মে ছিল গুজরাত টাইটান্স পরপর দুই ম্যাচ জিতেই সকলকে চমকে দিয়েছিল তারা। সেই হুজরাক টাইটান্সেরক ঘরের মাঠে তাদের বিরুদ্ধে লড়াইটা য়ে নাইট রাইডার্সের কাছে কতটা চ্যালেঞ্জের ছিল তা বলার অপেক্ষা রাখে না। টানটান উত্তেজনার ম্যাচে শেষপর্যন্ত জয়ের হাসি ফুটেছিল কলকাতা নাইট রাইডার্স অধিনায়কের মুখেও। আর সেই জয়ের নেপথ্যে প্রধান কারিগড় রিঙ্কু সিং। তাঁর  এমন অবিশ্বাস্য ইনিংস দেখার পর মুগ্ধ হয়েছেন শ্রেয়স  আইয়ার। ম্যাচ শেষে শ্রেয়স আইয়ারের মুখেও রিঙ্কু সিংয়ের জয়ধ্বনী

যশ দয়ালের শেষ পাঁচ বলে পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেছিল গুজরাত টাইটান্স। তাদের জবাবে ব্যাটিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্সেরও চিল হার না মানা মনোভাব। ভেঙ্কটেশ আইয়ার এবং নীতিশ রানা প্রথম লড়াইটা শরু করেছিলেন। যদিও তারা ফেরার পরই বদলে গিয়েছিল চিত্রটা। সেইসঙ্গে রশিদ খানের হ্যাটট্রিক। সেই দেখে মনে হচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্সের হার তখন সময়ের অপেক্ষা। কিন্তু ম্যাচের ক্লাইম্যাক্স যে তখনও বাকি ছিল তা হয়ত কেউই বুঝতে পারেনি।

সেই সময়ই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে জ্বলে ওঠেন রিঙ্কু সিং। গতবারই নিজের দক্ষতার ঝলক দেখিয়েছিলেন তিনি। তবে ম্যাচ শেষ করতে না াসার াফসোস চিল সেবার। এবার আর কোনও ভুল করেননি। গুজরাত টাইটান্সকে হারিয়েই মাঠ ছাড়েন তিনি। যশ দয়ালকে শেষ পাঁচ বলে পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তরুণ ক্রিকেটার। তারপর থেকেই রিঙ্কু সিংকে নিয়ে আপ্লুত সকলে। ম্যাচ শেষেই রিঙ্কুর সঙ্গে ভিডিও কল শ্রেয়স আইয়ারের।

নাইট রাইডার্সের অধিনায়কের মুখে তখন শুধুই রিঙ্কু সিংয়ের জয়ধ্বনী। ভিডিও কলে শ্রেয়স আইয়ারের মুখে শোনাযাচ্ছে রিঙ্কু ভাইয়া জিন্দাবাদ। আর তাতেই আপ্লুত সকলে। শ্রেয়স আইয়ারকে এবূার রিঙ্কু যে কতটা মিস করছেন সেই কথাও তিনি জানাতে ভোলেননি। কিছুক্ষণের মদ্যেই তাঁদের সঙ্গে সেই  কথাবার্তায় যোগ দেন নীতিশ রানাও। নাইট ড্রেসিংরুম যে এখন রিঙ্কু ময় তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp