কয়লা খনি থেকে জাতীয় দল – কঠিন সংগ্রামের কাহিনী শোনালেন উমেশ যাদব

এই মুহূর্তে আইপিএল ২০২২-এর পার্পল ক্যাপের অধিকারী উমেশ যাদব

Umesh Yadav
Umesh Yadav. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফাস্ট বোলার উমেশ যাদব বর্তমানে সাদা বলের ক্রিকেটে দুরন্ত ফর্ম উপভোগ করছেন। তিনি ভারতের টেস্ট সেটআপে নিয়মিত এবং বেশ কয়েক বছর ধরে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য বোলারদের একজন।

যদিও, ৩৪ বছর বয়সী উমেশের জীবনে সাফল্য সহজে আসেনি। ইউটিউবে কেকেআর দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে কথা বলতে গিয়ে, উমেশ তাঁর সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতের হয়ে খেলার স্বপ্নকে বাস্তবায়িত করার কঠিন যাত্রা সম্পর্কে কথা বলেছেন।

এই প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি যেখান থেকে এসেছি, সেখানে খুব কম ছেলেই আছে যারা বিশ্বাস করে যে তারা ভারতের হয়ে খেলতে পারে। ক্রিকেট খেলা এবং স্বপ্ন দেখা তাদের জন্য ব্যয়বহুল ছিল। কিট, ব্যাট, প্যাড, জুতো ইত্যাদি পাওয়া সহজ নয় কারণ তুমি কয়লা খনিতে থাকো, তোমার বাবা কয়লা খনিতে কাজ করেন এবং কঠোর পরিশ্রম করেন। সেই সময় আমি কখনও ভাবিনি যে আমি ভারতের হয়ে খেলব কারণ এটা আমার কল্পনার বাইরে ছিল।” 

জীবনের ঘটনাপ্রবাহের উত্থান-পতনে প্রভাবিত হয়েছিলেন উমেশ যাদব

উমেশ যাদব সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে তাঁর সেরা সময় সম্পর্কেও কথা বলেছেন। সময়টি ২০১৫ বিশ্বকাপের সময় ছিল। ভারতের টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উমেশ এবং ১৮ উইকেট নিয়ে মেন ইন ব্লু-র হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি।

উমেশ সেসব দিনের কথা স্মরণ করে বলেন, “২০১৪ সালে আমরা (কেকেআরের সাথে) শিরোপা জেতার পর, আমার জন্য পরবর্তী বড় মুহূর্ত ছিল ২০১৫ বিশ্বকাপ। আমি অনেক উইকেট পেয়েছি্লাম, আমি ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলাম। সাদা বলের ক্রিকেটে আমার প্রকৃত যাত্রা সেখান থেকেই শুরু হয়।”

২০১৫ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা উমেশ যাদব পরবর্তীকালে তাঁর কেরিয়ারে যে কঠিন সময়ের মধ্য দিয়ে ফিয়েছিলেন এবন তা কীভাবে মোকাবিলা করেচিলেন সে বিষয়ে আলোকপাত করেছেন। তিনি যুক্ত করেছেন, “আমার কেরিয়ার নিম্নগামী হলে এবং আমি ভারতীয় সাদা বলের দল থেকে বাদ পড়ায় আমার খারাপ লেগেছিল। অনেকেই বলেছিল আমি সাদা বলের বোলার নই। আমার খারাপ লাগছিল যে হঠাৎ এত পরিবর্তন কীভাবে? এক সময়ে আমি ছিলাম ভারতের ২০১৫ বিশ্বকাপের শীর্ষ উইকেট শিকারী। কিন্তু এটাই জীবন, এমনই ঘটে থাকে।” 

প্যাট কামিন্সের অনুপস্থিতিতে, উমেশ আইপিএল ২০২২ মরসুমে কেকেআর-এর প্রধান বোলার হয়ে উঠেছেন। তিনটি খেলা থেকে আট উইকেট তুলেছেন এবং পার্পল ক্যাপের বর্তমান ধারক তিনি।

close whatsapp