হেটমায়ারকে পাওয়া গেলে তাঁকে একাদশে রাখা হোক, পরামর্শ পার্থিব প্যাটেলের

হেটমায়ার ১১ ম্যাচে ২৯১ রান করেছেন ১৬৬.২৯ স্ট্রাইক রেটে

Shimron Hetmyer
Shimron Hetmyer. (Photo Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল মনে করেন শিমরন হেটমায়ারকে পাওয়া গেলে শুক্রবার রাজস্থান রয়্যালসের (আরআর) একাদশে তাঁর ফিরে আসা উচিত। ক্যারিবিয়ান তারকা তাঁর সন্তানের জন্মের জন্য গায়ানায় উড়ে যাওয়ার পরে শেষ দুটি আইপিএল ২০২২ম্যাচ খেলতে পারেননি।

হেটমায়ারের অনুপস্থিতিতে, সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল জিমি নিশ্যাম এবং রাসি ফান ডার ডাসেনকে দিয়ে মিডল অর্ডারে ফিনিশারের কাজ চালাতে চেয়েছিল। ২৫ বছর বয়সী ব্যাটার এই মরসুমে ডেথ ওভারে বিস্ফোরক ব্যাটিং করায় আরআর-এর হয়ে একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেটমায়ারকে আনতে রাজস্থানের বিবেচনা করা উচিত মনে করে পার্থিব প্যাটেল ক্রিকবাজে বলেছেন, “আমি মনে করি যদি হেটমায়ারকে পাওয়া যায় তবে শুধুমাত্র একটি সাধারণ পরিবর্তন প্রয়োজন। তাঁর জিমি নিশ্যামের জায়গায় আসা উচিত, তাদের এটি ছাড়া অন্য কোনও পরিবর্তন বিবেচনা করার দরকার নেই, তাদের জন্য সবকিছু ঠিকঠাক চলছে।”

রয়্যালসদের সামান্য ত্রুটিগুলি সংশোধন করার জন্য এই সুযোগটি অন্বেষণ করা উচিত মনে করে প্যাটেল বলেছেন, “যদি তারা সঞ্জু স্যামসনের শুরুকে বড় স্কোরে রূপান্তর করতে পারে এবং তাতে যদি প্লে অফের আগে জস বাটলারের উপর তাদের অত্যধিক নির্ভরতা কমাতে পারে, তবে এটি তাদের জন্য সত্যিই ভালো হবে।” 

রাজস্থানের লক্ষ্য হবে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্যায় শেষ করা

সঞ্জু স্যামসন দুটি অর্ধশতকের সাহায্যে ২৯.৯২ গড়ে ৩৫৯ রান করেছেন। যদিও, প্রতিভাবান ব্যাটার মাঝে মাঝে বেপরোয়া ব্যাটিং করে ভালো শুরুকে বড় প্রভাবশালী স্কোরে রূপান্তর করতে ব্যর্থ হয়েছেন।

প্রজ্ঞান ওঝাও সম্মত হয়েছেন যে হেটমায়ারকে পাওয়া গেলে একাদশে থাকা উচিত। একই আলোচনায় তিনি বলেন, “নিশ্যামের জায়গায় অবশ্যই হেটমায়ারের আসা উচিত যদি তাঁকে পাওয়া যায়। কুলদীপ সেনকেও আনা যেতে পারে কারণ সে ভালো বোলিং করছে। সে একজন ভালো তরুণ ফাস্ট বোলার।”

প্লে অফে দুটি সুযোগ থাকার গুরুত্ব ব্যাখ্যা করে পার্থিব বলেছেন, “আমি মনে করি আরআরে দৃষ্টিকোণ থেকে, এই খেলাটি খুবই গুরুত্বপূর্ণ। এলএসজির তুলনায় তাদের নেট রান রেট বেশী, এবং আপনি যখন এই ধরনের একটি দীর্ঘ টুর্নামেন্ট খেলেন, এবং আপনি নকআউটে একাধিক সুযোগ পান, তখন এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্বিতীয় সুযোগটি কাজে আসে।” 

close whatsapp