আগামী ১৫ অক্টোবর পাকিস্তান শিবিরে যোগ দিচ্ছেন শাহিন আফ্রিদি, খেলবেন প্রস্তুতি ম্যাচও
আপডেট করা - Oct 11, 2022 7:26 pm

খবরটা কয়েকদিন আগেই দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। শাহিন আফ্রিদির কতাতেও ছিল ইঙ্গিত। মঙ্গলবার সবকিছই পরিষ্কার হয়ে গেল। আদামী ১৫ অক্টোবর পাকিস্তান শিবিরে যোগ দিতে চলেছেন তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি। চোট সারিয়ে এখন তিনি পুরোপুরি সুস্থ। আগামী ১৫ অক্টোবরই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। বারতের বিরুদ্ধে আগামী ২৩ অক্চোবর খেলতে নামার কথা পাকিস্তানের। তার আগে অবশ্য দুটো প্রস্তুতি ম্যাচে নামবে ভারতীয় দল।
বিশ্বকাপে যাত্রা শুরু করার আগে সেই দুই প্রস্তুতি ম্যাচেও নামতে পারবেন তিনি। এমনটাই শোনাযাচ্ছে এবার। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে শাহিন আফ্রিদির দলে যোগ দেওয়ার সংবাদ যে পাকিস্তান শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে আগামী ১৭ ও ১৯ অক্চোবর অস্ট্রেলিয়ায় দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানষ সেখানেও খেলতে পারবেন তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি।
পাকিস্তানের হয়ে জোড়া প্রস্তুতি ম্যাচও খেলবেন শাহিন আফ্রিদি
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলাকালীনই পায়ের পেশীতে চোট পেয়েছিলেন শাহিন আফ্রিদি। এরপর থেকেই পাকিস্তানের হয়ে কোনো প্রতিযোগিতায় দেখা যায়নি তাঁকে। এশিয়া কাপ শুরু হওয়ার আগেই পাকিস্তান দল থেকে ছিটকে যান শাহিন আফ্রিদি। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে অবশ্য ডাগ আউটে উপস্থিত ছিলেন তিনি। এরপরই লন্ডনে চিকিত্সার জন্য উড়ে যান পাকিস্তানের এই তারকা বোলার। সেখানেই চলে তাঁর রিহ্যাব। ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাবের মাঠেই চলে এই তারকা ক্রিকেটারের রিহ্যাব।কয়েকদিন আগেই তাঁকে বোল্িং প্রস্তুতিতে দেখা গিয়েছিল।
এরপরই রামদ পাজা তাঁকে নিয়ে সুখবরটা দিয়েছিলেন। আগামী ১৫ অক্টোবরই পাকিস্তান শিবিরে যোগ দিচ্ছেন শাহিন আফ্রিদি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে পাকিস্তান শিবিরে ফের যোগদানের জন্য আমি উচ্ছ্বসিত এবং অস্ট্রেলিয়ায় আমাদের যাত্রা শুরুর অপেক্ষায় রয়েছি আমি। এই কয়েকটা দিন আমার কাছে খুবই কঠিন একটা সময় ছিল। কারণ ক্রিকেট আমার কাছে সবচেয়ে বেশী প্রিয়। তার থেকেই প্রায় কয়েক মাইল দূরে ছিলাম আমি”।
শেষ ক.েকদিন ধরে জোরকদমে প্রস্তুতি সেরেছেন এই তারকা পাকিস্তানী বোলার। সেখানেই শেষ ১০ দিন তিনি টানা ৬ থেকে ৮ ওভার বোলিং করে গিয়েছেন। একেবারে স্বাভাবিকভাবেই বোলিং করতে পেরেছিলেন শাবিন আফ্রিদি। দেশের জার্সিতে এবার শুধুই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামাপর অপেক্ষায় রয়েছেন এই তারকা ক্রকেটার। আর শাহিনের যোগদানের সংবাদ পাকিস্তান শিবিরেও স্বস্তি যোগাচ্ছে।