রাহুল ত্রিপাঠিকে দীর্ঘ সময় সুযোগ দেওয়ার পরামর্শ সাবা করিমের

Rahul Tripathi
Rahul Tripathi. (Photo Source: IPL/BCCI)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে জিতেছে ভারতীয় দল। এবার তাদের সামনে রয়েছে টি টোয়েন্টি সিরিজ। শুক্রবার রাঁচিতে নিউ জিলিযান্ডের বিরুদ্ধে প্রথম টিটোয়েন্টিতে নামেতে চলেছে ভারতীয় দল। সরাসরি না বললেও সেই ম্যাচে ভারতীয় দলের হয়ে তিন নম্বরে রাহুল ত্রিপাঠিকে খেলানোর পক্ষে সাবা করিম। তেমন ইঙ্গিতই পাওয়া গেল তাঁর কথা থেকে। যদিও শেষপর্যন্ত দল নিেয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটা তো সময়ই বলবে। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর টি টোয়েন্টিতে খুব একটা খারাপ পারফরম্যান্স করেননি রাহুল ত্রিপাঠি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল রাহুল ত্রিপাঠির। গতবছর আইপরিএলের পরই ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন রাহুল ত্রিপাঠি। কিন্তু প্রথম একাদশে খেলার সুযোগ মেেলেনি তাঁর। সেই সুযোগটাও নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেওয়া হয়েছিল রাহুল ত্রিপাঠিকে। সেখানেই তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি । সেখানেই ১৬ বলে ৩৫ রানের ইনিংস দেখা গিয়েছিল রাহু ত্রিপাঠির ব্যাট থেকে। তাঁকেই ভারতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় সুযোগ দেওয়ার পরামর্স দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সাবা করিম।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠি

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে ১৬ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠি। পাওয়ার প্লেতে তাঁর সেই পারফরম্যান্সটাই যে ভারতীয় দলের বড় রানের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল, তা মেনে নিতে কোনওরকম দ্বিধা নেই প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞদের। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে বারতীয় দল। সেখানেও রাহুল ত্রিপাঠির সুযোগ পাওয়া নিয়ে কিন্তু বেশ আশার সুর সাবা করিমের গলায়।

এই প্রসঙ্গে ইন্ডিয়া নিউজে সাবা করিম জানিয়েছেন, “আমি চাই ভারতীয়দলের হয়ে টি টোয়েন্টিতে তিন নম্বর পজিশনে তাঁকে আরও বেশী সুযোগ দেওয়া হোক। কারণ অভিষেক হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন রাহুল ত্রিপাঠি। ভাল স্ট্রাইকররেট রেখেই সেই টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলছেন রাহুল ত্রিপাঠি। যখন তিন নম্বর পজিশনে এমন একজন বাল ব্যাটার রয়েছেন, সেই জায়গায় কখনোই বেশী পরিবর্তনের পথে হাঁটা উচিত্ নয়। সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া তো চার এবং পাঁচ নম্বর পজিশনে খেলার জন্য রয়েছেনই। আর দীপক হুডাকে খেলানো উচিত্ ছয় নম্বর পজিশনে”।

শেষবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে ছিলেন রাহুল ত্রিপাঠি। হায়দরাবাদের হয়েও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন রাহুল ত্রিপাঠি। শেষবারের আইপিএলে ৪০০ রানের গন্ডীও টপকেছিলেন রাহুল ত্রিপাঠি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শেষপর্যন্ত ভারতীয় দলে জায়গা করে নিতে পেরেছেন রাহুল ত্রিপাঠি।

close whatsapp