চেন্নাই সুপার কিংস শিবিরে স্বস্তি, প্রথম ম্যাচ থেকেই খেলবেন রুতুরাজ গায়কোয়াড়
আপডেট করা - Mar 20, 2022 6:38 pm

দীপক চাহারকে কবে থেকে পাওয়া যাবে তা এখনও নিশ্চিত নয়। তবে রুতুরাজ গায়কোয়াড়কে নিয়ে অবশেষে স্বস্তির সংবাদ চেন্নাই সুপার কিংস শিবির থেকে। আগামী ২৬ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নমবে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেই চেন্নাইয়ের ওপেনার হিসাবে দেখা যাবে রতুরাজ গায়কোয়াড়কে। আপাতত সুরাটে প্রস্তুতি সারছেন এই তরুণ তারকা ক্রকেটার। শোনাযাচ্ছে হাকের কব্জির চোট সারিয়ে এখন তিনি নাকি পুরোপুরি সুস্থ।
এবারের আইপিএল শুরু হওয়ার আগে থেকেই চোট আঘাতের সমস্যা নিয়ে ভুগছে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড় ও দীপক চাহারের চোটই বিরাট চিন্তায় ফেলে দিয়েছিল চেন্নাই সুপার কিংস টম ম্যানেজমেন্ট। এবাের াইপিএলের মঞ্চে এই দুই ক্রিকেটারই চেন্নাই সুপার কিংসের প্রধান অস্ত্র। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে সেই দুই ক্রিকেটারই চোট আঘাতের আওতায়। এতেই দুশ্চিন্তা বেড়ে চলেছিল চেন্নাই সুপার কিংস শিবিরের।
ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই পেশীতে টান পেয়ে ছিটকে যান দীপক চাহার। এরপরই শ্রীলঙ্কা সিরিজ থেকেই ছিটকে যান তিনি। সেই থেকেই চাহারকে নিয়ে চিন্তা বাড়তে শুরু করে চেন্নাই সুপার কিংসের। একইসঙ্গে রুতরাজ গায়কোয়াড়ের চোট নিয়েই চিন্তা পড়ে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট।
কব্জির চোট সারিয়ে এখন পুরোপুরি সুস্থ রুতুরাজ গোয়কোয়াড়
হাতের কব্জিতে চোট পেয়ে তিনিও শ্রীলঙ্কা সিরিজের আগেই ভারতীয় দল থেকে ছিটকে যান । ওয়েস্ট ইন্ডিজের বরুদ্ধে একটি ম্যাচ খেললেও রুতুরাজ অবশ্য সেভাবে নিজের ফর্ম দেখাতে পারেননি। কিম্তু গতবারের আইপিএলে এই রুতুরাজ গায়কোয়ড়ই চেন্নাই সুপার কিংসের হয়ে সকলকে চমকে দিয়েছিলেন। ওপেনিংয়ে ফাফ ডুপ্লেসির সঙ্গে দুরধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। শুধু তাই নয় গতবারের অরেঞ্জ ক্যাপও ছিনিয়ে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।
গত আইপিএলে সর্বোচ্চ রান করে আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন রুতুরাজ
কিন্তু এবার চোট পাওয়ার পর চেন্নাইয়ের হয়ে তিনি খেলতে পারবেন কিনা অথবা খেলতে পারলেও, কবে থেকে মাঠ নামতে পারবেন তা নিয়ে নানান জল্পনা চলছিলই। বোর্ডের এনসিএ-র ফিটনেট শিবিরেও যোগ দিয়েছিলেন তিনি। এরপরই অবশ্য সুরাটে চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিয়েছেন এই তরুণ তারকা ক্রিকেটার। সেই থেকেই তাঁর ফিটনেস নিয়ে চলছে ননান হিসাব নিকাশ।
শোনাযাচ্ছে চোট সারিয়ে রুতুরাজ গোয়কোয়াড় নাকি এখন পুরোপুরি সুস্থ। চেন্নাই সুপার কিংসের ফিজিওরা নাকি তেমনটাই জানিয়েছেন। আগামী ২৬ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। ডুপ্লেসির অনুপস্থিতিতে রতুরাজের কাঁধেইএবার ওপেনিংয়ের প্রধান দায়িত্ব।