রোহিত শর্মাকে নিয়ে আশাবাদী প্রাক্তন অজি তারকা মার্ক ওয়
আপডেট করা - Feb 10, 2023 11:12 am

প্রথমে ব্যাটিংকরে মাত্র ১৭৭ রানেই শেষ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। তাদের জবাবে ব্যাটিং করতে নেমে দুরন্ত ছন্দে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর তাঁর পারপরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মার্ক ওয়। অস্ট্রেলিয়ার হাত থেকে এই ম্য়াচ বের করে নিয়ে যাওয়ার দক্ষতা রোহিত শর্মার মধ্যে রয়েছে বলেই মনে করছেন তিনি। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিনই অর্ধশতরান সম্পূর্ণ হয়েছে রোহিত শর্মার। সেই রানকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছে এখন ভারত অধিনায়ক।
রোহিত শর্মার এমন পারফর্ম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার। প্রথম দিনই লোকেশ রাহুলের সঙ্গে ৭৬ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিনি। যদিও লোকেশ রাহুল বেশীক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। যদিও রোহিত শর্মা নিজের ছন্দ ধরে রেখেছিলেন। লোকেশ রাহুলের পর রবিতন্দ্রন অশ্বিনের সঙ্গেই পার্চনারশিপপ গড়ার কাজ শুরু করেছিলেন তিনি। যদিও রবিচন্দ্রকন অশ্বিনও দীর্ঘতক্ষণ ক্রিজে থাকেনি। কিন্তু রোহিত শর্মার ফর্ম যে ভারতীয় দলকে বাড়তে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা মানতে কোনও দ্বিধা নেই এই তারকা ক্রিকেটারের।
প্রথম দিনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা
গতবছরটা অবশ্য রোহিত শর্মার খুব একটা ভাল যায়নি। ২০২২ সালে ভারত অধিনায়কের ব্যাটে একটিও সেঞ্চুরীর ঝলক দেখা যায়নি। তবে নতুন বছরে বেদলে গিয়েছে সমস্ত হিসাবটা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই শেষ একদিনের ম্যাচে সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা। আর সেটাই যে ভারত অধিনায়কের আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও যে তিনি সেই পারফরম্যান্সের ধারাটাই ধরে রেখেছেন, তা প্রথম দিন থেকেই স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
এই প্রসঙ্গেই মার্ক ওয় জানিয়েছেন, “এই মুহর্তে ভারতীয় দলের ব্যাটিংয়ের প্রধান চাবিকাঠি হলেন রোহিত শর্মা। স্পিনের বিরুদ্ধে যথেষ্ট ভাল পারফরম্যান্স রয়েছে তার। সেইসঙ্গে দ্রুত রান নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতাও রয়েছে রোহিত শর্মার। সেটাই হল প্রধান বিষয়। রোহিত শর্মা এমন একজন ক্রিকেটার, যাঁর অস্ট্রেলিয়ার হাত থেকে দ্রুত ম্যাচ বের করে নিয়ে যাওয়ার দক্ষতা রয়েছে। তাঁর এই ইনিংসটা সত্যিই অসাধারণ”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই এই ম্যাচে দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। ব্যাট হাতে প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে প্যাট কামিন্সের প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। ন্যাথান লিয়নের বিরুদ্ধেও আক্রমণাত্মক ক্রিকেটই ছিল রোহিত শর্মার অন্যতম অস্ত্র।