প্রস্তুতিতে নেমেই পিচ পরীক্ষা নীরিক্ষা শুরু রোহিত শর্মার

Rohit Sharma Inspect Pitch
Rohit Sharma Inspect Pitch. ( Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images )

৪৮ ঘন্টাও সময় নেই, এরপরই আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ জয়ের শেষ লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। তার আগে প্রস্তুতিতে কোনও রকমের খামতি রাখতে নারাজ ভারতীয় দলের কোচ থেকে অধিনায়ক। শুক্রবার থেকেই আহমেদাবাদে শুরু হয়ে গিয়েছে ভারতের প্রস্তুতি। মাঠে নেমেই পিচ পরীক্ষা নীরিক্ষা শুরু ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার। টস এবং পিচের ওপর যে ম্যাচের অনেককিছুই নির্ভর করে তা বলার অপেক্ষা রাখে না। মাঠে নেমে তাই রোহিত শর্মার প্রথম কাজই ছিল এদিন পিচ পরীক্ষা নীরিক্ষা।

এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে অপরাজিত তকমা অক্ষুন্ন রেখে ফাইনালে পৌঁছেছে ভারত। সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে একটানা দশ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রবিবার আহমেদাহবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের রং যে সম্পূর্ণ নীল থাকবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় তারই অপেক্ষায় রয়েছেন সকলে। সেই ম্যাচে নামার আগে ভারত অধিনায়কও সময় নষ্ট করতে নারাজ।

এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত রয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া

ধারেভারে এবার অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে নামলেও, স্টিভ স্মিথ, ওয়ার্নারদের যে তারা কখনোই হাল্কাভাবে নেওয়ার ভুল করবে না তা বলাই বাহুল্য। সেই মতোই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। এদিন মাঠে নামার পর থেকেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজর ছিল আহমেদাবাদের পিচের দিকে। সেই নিয়েই নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। রোহিত শর্মারও ফোকাস ছিল সে দিকেই। সেই কারণে মাঠে নেমে শুরুতেই তিনি পৌঁছে গিয়েছিলেন পিচের দিকে।  ফাইনালের পিচ পর্যবেক্ষণেই দীর্ঘক্ষণ সময় কাটালেন এই তারকা ক্রিকেটার।

এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের তারকারা দুরন্ত ফর্মে রয়েছেন। সেমিফাইনালের মঞ্চেই ওডিআই ফর্ম্যাটে ৫০টি সেঞ্চুরী করার রেকর্ড গ়ড়েছিলেন বিরাট কোহলি। টপকে গিয়েছেন সচিন তেন্ডুলকরকে। সেইসঙ্গেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ারও। এঅছাড়াও শুভমন গিল ও লোকেশ রাহুলের পারফরম্যান্স ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট।

তেমনই বল হাতেও দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শেষ পাঁচ ম্যাচে ভারতীয়. দলের হয়ে খেলে এখন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিক মহম্মদ সামি।  ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবরাও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা সফল হলেই যে ভারতের জয়ের আশাটা অনেকটা বেড়ে যাবে তা বলাই বাহুল্য।

close whatsapp