আইপিএলের মঞ্চে টি২০ অধিনায়ক হিসাবে নতুন রেকর্ডের মালিক রোহিত শর্মা
আপডেট করা - Apr 2, 2023 9:09 pm

আইপিএলের সূচী ঘোষণা হওয়ার পর থেকেই রবিবারের মেগা ডুয়েল নিয়েে উত্তেজনা ছিল তুঙ্গে। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে এবারের আইপিএলে যাত্রা শুরু করেছে মুম্বি ইন্ডিয়ান্স। আর সেই ম্যাচে টস করতে নামার সময়ই নতুন রেকর্ডের মালিক রোহিত শর্মা। টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় অধিনায়ক হিসাবে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। মহেন্দ্র সিং ধোনির পরেই দ্বিতীয় অধিনায়ক হিসাবে এই নতুন রেকর্ডের মালিক হলেন তিনি। আর তাতে যে রোহিত শর্মা আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় অধিনায়ক হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে এখনও পর্যন্ত ২০০ ম্যাচ খেলার গন্ডী টপকাতে পেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এদিন রয়্যাল চ্যালে়ঞ্জারেস বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে সেই এলিট তালিকায় নিজের নাম তোলা থেকে মাত্র এক ধাপই দূরে দাঁড়িয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। আরসিবির কাছে এদিন অবশ্য টস হেরেছেন তিনি। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামে টস করতে নামার সময়ই সেই নতুন নজির গড়ে ফেলেছেন এই তারকা ক্রিকেটার।
এই তালিকায় ৩০৭টি ম্যাচ খেলে সবার ওপরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় হিসাবে রোহিত শর্মা দ্বিতীয় স্থানে থাকলেও বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা এই মুহূর্তে রয়েছেন তৃতীয় স্থানে। রবিবারই ২০০টি ম্যাচের গন্ডী স্পর্ষ করলেন রোহিত শর্মা। এমন মাইলস্টোনের স্বাক্ষী হচে পেরে আপ্লুত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। যদিও সেই মাইলস্টোনের ম্যাচে বড় রান করতে পারেননি রোহিত শর্মা। মাত্র ১ রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে।
অধিনায়ক হিসাবে সর্বোচ্চ টি২০ ম্যাচ
মহেন্দ্র সিং ধোনি – ৩০৭
ডারেন স্যামি – ২০৮
রোহিত শর্মা – ২০০*
বিরাট কোহলি – ১৯০
গৌতম গম্ভীর – ১৭০
এমন মাইলস্টোনন ছুঁতে পেরে আপ্লুত রোহিত শর্মাও। টসের সময়ই তিনি জানেিয়েছেন, আমি এই মুহূর্তে খুবই উচ্ছ্বসিত। সেইসঙ্গে এমন একটা মুহূর্তের স্বাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিতও অনুভব করছি। মার কাছে এটা একটা দীর্ঘ যাত্রা এবং সেটা সত্যিই উপভোগ করার মতো। এখনও আরও অনেকটা পথ এগিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য। সেইসঙ্গে যা আমরা পেতে চাই , সেই লক্ষ্যে পৌঁছনর অপেক্ষাতেই এই মুহূর্তে রয়েছি আমরা।
২০১৩ সালে আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব উঠেছিল রোহিত শর্মার কাঁধে। সেই থেকেই মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্যের রাস্তায় এগিয়ে নিয়ে চলেছেন তিনি। ২০২১ সালেই ভারতীয় দলের টি টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কের দায়িত্ব উঠেছিল রোহিত শর্মার কাঁধে। সেই থেকেই নতুন দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছেন তিনি। এবার মহেন্দ্র সিং ধোনির এলিট তালিকায় রোহিত শর্মা।