অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনিংয়ে বিরাট কোহলি-রোহিত শর্মা জুটি
আপডেট করা - Sep 27, 2023 4:00 pm

সিরিজ জয় আগেই হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ এখন হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে রয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই ভারতীয় দলের হয়ে এবার ওপেনিংয়ে দেখা যেতে চলেছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। এই ম্যাচে শুভমন গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। ঈশান কিষাণ পরিকল্পনাতে থাকলেও হঠাত্ই ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই কার্যত শেষ মুহূর্তে ওপেনিং অর্ডার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেষ ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে চলেছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে।
ভারতীয় দলের হয়ে খুব একটা বেশী ওপেন করতে দেখা যায়নি বিরাট কোহলিকে। যদিও আইপিএলের মঞ্চে ওপেন করেছিলেন তিনি। সেখানে বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরী ইনিংসও দেখা গিয়েছে। এবার দেশের জার্সিতে বিরাট কোহলি কী করেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই যে সেই সিদ্ধান্ত ছিল তা বলার অপেক্ষা রাখে না।
বিশ্রাম কাটিয়ে শেষ ম্যাচেই ফিরেছেন বিরাট কোহলি-রোহিত শর্মা
এই ম্যাচেই ভারতীয় দলের হয়ে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে রোহিত শর্মা এবং ঈশান কিষাণকে দিয়েই ভারতীয় দলের ওপেনিং জুটি সাজানো হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু হঠাত্ই ভাইরাল ফিভারপে আক্রান্ত হয়েছেন ঈশান কিষাণ। সেই কারণেই শেষ মুহূর্তে তাঁকে দলের বাইরে রাখতে হয়। সেই জায়গাতেই রোহিত শর্মার সঙ্গে এবার ওপেনিংয়ে দেখা যেতে চলেছে বিরাট কোহলিকে। সেই ছবি দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।
একইসঙ্গে এই ম্যাচে আরও একটা পরিবর্তন আনা হয়েছে। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তারকা ক্রিকেটার রবিচবন্দ্রন অশ্বিন। সেই ম্যাচে কার্যত অস্ট্রেলিয়া শিবিরকে শেষ করে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এই ম্যাচে অবশ্য রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তেই ভারতীয় দলে রাখা হয়েছে এবারপ ওয়াশিংটন সুন্দরকে। বল হাতে তিনিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
এশিয়া কাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত ও বিরাটের হাত থেকে বড় পারফরম্যান্সের অপেক্ষায় রয়েছেন সকলে।