টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছলেন রোহিত শর্মা সহ বাকি ক্রিকেটাররা
আপডেট করা - Jul 26, 2022 6:26 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় হয়ে গিয়েছে। বুধবার ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তার আগে থেকেই ভারতের মিশন টি টোয়েন্টির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মহ্গলবারই ওয়েস্ট ইন্ডিজ পৌঁছলেন রোহিত শর্মা সহ ভারতীয় দলের টি টোয়েন্টি দলের সদস্যরা। সময় নষ্ট নয় এখন থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামার প্রস্তুতি শুরু করে দিতে চান রোহিত শর্মারা। চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন কুলদীপ যাদবও।
আগামী অক্টোবরে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপপ। অস্ট্রেলিয়ার মাটিতেই এবার আয়োজিত হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। গতবারের ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়ার মাটিতেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য টিম ইন্ডিয়ার। নতুন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার হাত ধরে সেই স্বপ্ন এখন দেখা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, সেজন্য প্রস্তুতিতেও টিম ইন্ডিয়া কোনওধরণের খামতি রাখতে চায়না। সমস্ত ধরণের ফর্ম্যাটকে দূরে সরিয়ে রেখে তাই টি টোয়েন্টিতেই সবচেয়ে বেশী জোর দিচ্ছে ভারতীয় দল।
২৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছেন রোহিত শর্মারা
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিন ও টি টোয়েন্টি সিরিজের পরই তারকা ক্রিকেটারদের বিশ্রকাম দেওয়া হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শিখর ধওয়ানের নেতৃত্বে তরুণ ভারতীয় দলকেই মাঠে নামানো হয়েছিল। সেখানেও ক্যারিবিয়ান ব্রিগেড এঁটে উঠতে পারেনি। সেই সময়ই ঠিক হয়েছিল যে সামনে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেজন্য ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে টি টোয়েন্টি সিরিজে পূর্ণশক্তির দলই নামানো হবে। সেই সিরিজ খেলার জন্যই মঙ্গলবার ত্রিনাদাদে পৌঁছলেন রোহিত শর্মা সহ বাকি ক্রিকেটাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বেই এই সিরিজে নামবে ভারতীয় দল। ইংল্যান্ডে কয়েকদিনের ছুটি কাটিয়ে মঙ্গলবারই ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। একইসঙ্গে চোট সারিয়ে এই সিরিজেই ভারতীয় দলে ফিরেছেন কুলদীপ যাদব। আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে এখন ভারতের টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন দীনেশ কার্তিকও। ইংল্যান্ড সফরে তাঁকে বিশ্রাম দেওয়া হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি দলে ফিরেছেন দীনে কার্তিক।
মঙ্গলবারই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখলেন কুলদীপ যাদব, দীনেশ কার্তিক সহ ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রীত বুমরাহরা। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিটি দেশের বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে পূর্ণশক্তির দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় হয়ে গিয়েছে। এবার রোহিত শর্মার হাত ধরে টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে ভারত।