জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটো পরিবর্তনের পরামর্শ রবীন উথাপ্পার
আপডেট করা - Aug 21, 2022 7:45 pm

জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ জেতা হয়ে গিয়ছে ভারতের। এখন লোকেশ রাহুলদের সামনে লক্ষ্য জিম্বাবোয়েকে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করা। সোমবার সেই ম্যাচেই জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এই ম্যাচে নামার আগেই দলে কয়েকটি পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা। েই সিরিজে এখনও পর্যন্ত সুযোগ পাননি রুতুরাজ গায়কোয়াড় এবং রাহুল ত্রিপাঠি। এই দুই তরুণ ক্রিকেটারকেই শেষ একদিনের ম্যাচে খেলানো উচিত্ বলে মনে করছেন তিনি।
এবারের আইপিএলে রাহুল ত্রিপাঠি যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছিলেন তিনি। এরপর থেকেই রাহুল ত্রিপাঠিকে ভারতীয় দলে খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন অনেকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতের টি টোয়েন্টি শিবিরে সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও সেই সিরিজে অভিষেক হয়নি রাহুল ত্রিপাঠির। এই মুহূর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। সেখানেও ভারতীয় দলের সহ্গে রয়েছেন তিনি।
রাহুল ত্রিপাঠি ও রুতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দেওয়ার পরামর্শ রবীন উথাপ্পার
কিন্তু এখনও পর্যন্ত এই তরুণ ক্রিকেচারের অপেক্ষার অবসান হয়নি। সোমবার সিরিজের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই বেশকিছু পরিবর্তনেরই পারমর্শ দিচ্ছেন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে রুতুরাজ গায়কোয়াড় এবং রাহুল ত্রিপাঠিকে এই সিরিজে সুযোগ না দেওয়াটা তাদের সঙ্গে অনুচিত হবে বলেই মনে করছেন রবিন উথাপ্পা। একইসঙ্গে শাহবাজ আহমেদকেও এই সিরিজে খেলানো উচিত্ বলে মনে করছেন তিনি। যদিও শেষপর্যন্ত দল সাজাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
সনি স্পোর্টসে এই প্রসঙ্গে রবীন উথাপ্পা জানিয়েছেন, “ব্যাটিংয়ের কথা বিচার করে আমি বলতে পারব না তারা দলে বহু পরিবর্তব আনবে কিনা। শাহবাজ আহমেদ সুযোগ পেলেও পেতে পারেন। রুতুরাজ গায়কোয়াড় ও রাহুল ত্রিপাঠিও এই সিরিজে সুযোগ পাওয়ার অপেক্ষায় বসে রয়েছেন। তারা যদি সুযোগ না পান সেটাও যেমন তাদের সঙ্গে অবিচার হবে, যিক তেমনই যারা খেলছেন তাদের যদি এই মুহূর্তে বসানো হয় সেটাও অবিচারই হবে। যেমন শুভমন গিল এখন দুর্ধর্ষ ফর্মে রয়েছেন”।
জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলের একাধিক তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। বেশীরভাগ তরুণ ক্রিকটারদেরই এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। সেখানেই সুযোগ পেয়েছিলেন রাহুল ত্রিপাঠি এবং রুতুরাজ গায়কোয়াড়ও। এই সিরিজে তাদের খেলার ব্যপারেও চলচিল একটা জল্পনা। যদিও এখনও পর্যন্ত মাঠে দেখা যায়নি দুই ক্রিকেটারকেই।
সোমবার সিরিজের শেষ ম্যাচে নামছে ভারত ও জিম্বাবোয়ে। এই সিরিজ জিততে পারলেই হোয়াইট ওয়াশ সম্পূর্ণ করবে লোকেশ রাহুলের ভারতীয় দল। সেখানেই এই দুই ক্রিকেটার খেলার সুযোগ পান কিনা এখন দেখার।