ঋষভ পান্তের একটি ম্যাচেও সুযোগ না পাওয়াকে ‘হাস্যকর’ মনে হয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারের
টিম ডেভিডকে খেলানো নিয়েও সন্তুষ্ট নন তিনি
আপডেট করা - Nov 4, 2022 11:30 am

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল মনে করেন দীনেশ কার্তিকের আগে ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার হওয়া উচিত ঋষভ পান্ত এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই প্রথম একাদশে পান্তের থাকা উচিত। কার্তিক সুপার ১২-এর চারটি ম্যাচেই ভারতের উইকেটকিপার ছিলেন, এবং ঋষভ পান্তকে রিজার্ভ বেঞ্চে রাখা হচ্ছে। যদিও বিশ্বকাপের আগেই কার্তিক প্রথম পছন্দের উইকেটকিপার হবেন বলে আশা করা হয়েছিল, তবে অনেকেই মনে করেন একাদশে ৩৭ বছর বয়সী কার্তিকের আগে পান্তের খেলা উচিত।
চ্যাপেল অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে টিম ডেভিডের অন্তর্ভুক্তিকে ভারতীয় সেটআপের সাথে তুলনা করেছেন এবং কার্তিকের প্রত্যাবর্তনের উল্লেখ করেছেন। বিস্ফোরক ব্যাটিং করতে ব্যর্থ হওয়া কার্তিকের জায়গায় পান্তকে অন্তর্ভুক্ত করার জন্য ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
আমি বলেছিলাম টিম ডেভিডের জন্য অপেক্ষা করতে: ইয়ান চ্যাপেল
“আন্তর্জাতিক স্তরে টিম ডেভিড কী করেছে? কখনও কখনও, নির্বাচকরা ঘরোয়া ফর্মে খেলোয়াড় বাছাই করে, এবং আমি মনে করি ভারত একটি আদর্শ উদাহরণ। তারা ঋষভ পান্তের আগে দীনেশ কার্তিককে বেছে নিচ্ছে… হাস্যকর! মানে বলতে চাইছি ঋষভ পান্তের প্রতিটি ম্যাচেই খেলা উচিত,” সিডনি মর্নিং হেরাল্ড দ্বারা চ্যাপেল উদ্ধৃত হয়েছেন।
“আমি বলেছিলাম টিম ডেভিডের জন্য অপেক্ষা করতে, বিশ্বকাপের পরে তাকে খেলানো হোক। আগে তাকে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলিয়ে দাও। শুধু ১২০ কিমি/ঘণ্টার বোলারদের নয়, ১৫০ কিমি/ঘণ্টার বোলারদের খেলতে দাও। কারণ এটি এত সহজ নয়,” তিনি আরও বলেছেন।
অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেই হয়তো ২০ ওভারের ফর্ম্যাটে দীনেশ কার্তিককে শেষবারের মতো জাতীয় দলে দেখা যাবে। চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পরবর্তী সংস্করণের ভারতীয় দলে নতুন মুখ আনার কথা ভাববে। ৩৭ বছর বয়সী কার্তিক দুই বছর পরেও উচ্চ স্তরের ক্রিকেট খেলা যালিয়ে যাবেন কি না সেই নিয়ে নিশ্চয়তা না থাকায় কার্তিকের পরিবর্ত এখন থেকেই খোঁজার চেষ্টা করা হতে পারে। সেই লক্ষ্যেই ভারতের আসন্ন নিউ জিল্যান্ড সফরে ভারত তিনজন উইকেটকিপারকে – ঋষভ পান্ত, ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসন – স্কোয়াডে রেখেছে।