দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার হিসাবে ৪০০০ রানের মালিক ঋষভ পন্থ

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন ঋষভ পন্থ। একটিও ম্যাচে নামতে পারেননি তিনি। টেস্ট সিরিজের মঞ্চে নেমেই নতুন রেকর্ডের মালিক ঋষভ পন্থ। মহেন্দ্র সিং ধোনির পরেই দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার হিসাবে গড়লেন এক অনন্য নজির। দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০০ রানের মালিক হলেন তরুণ ইউইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। যদিও সেই মঞ্চে অল্পের জন্য অন্যতম অর্ধশতরান হাতছাড়াই হল তাঁর। এতদিন এই রপেকর্ড শুধুমাত্রই ছিল মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে।

এরদিনের সিরিজে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর থেকেই ঋষভ পন্থকে নিয়ে আরম্ভ হয়েছিল সমালোচনা। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু এই তরুণ ক্রিকেটার্ের পাশেই ছিল সবসময়। ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগে ঋষভ পন্থের পাশে থেকেই বার্তা দিয়েছিলেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মাম্বরে। ঋষভ পন্থ যে নিজের দায়িত্ব সম্বন্ধে অবগত সেই কথাই জানিয়েছিলেন তিনি। এদিন ঋষভ পন্থ নিজের পারফরম্।ান্স দেখালেও ৪৬ রানেও অবশ্য থামতে হয়েছে তাঁকে। যদিও ঋষভের ব্যাটে ছিল রেকর্ডের ঝলক।

প্রথম ইনিংসে ৪৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন ঋষভ পন্থ

বাংলাদেশের বিরুদ্ধে এদিন দ্রুত ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়ে সাজঘরে ফিরকে যান। লোকেশ রাহুল, শুভমন গিল এবং বিরাট কোহলি। তিন ব্যাটারই ড় রান করতে ব্যর্ত হয়েছিলেন। সেই থেরকেই চেতেশ্বর পূজারার সঙ্গে ভারতীয় দলের হাল ধরেন ঋষভ পন্থ। চেতেশ্বর পূজারার সঙ্গে সেই মুহূর্তে দাঁড়িয়ে ৬৪ রানের পার্টনারশিপও গড়ে তোলেন তিনি। কিন্তু এরপরই ঋষভ পন্থকে থামতে হয়। যদিও ততক্ষণে ঋষভ পন্থের মুকুটে নতুন পালক জুড়ে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার হিসাবে ৪০০০ রানের মালিক হয়ে গিয়েছেন ঋষভ পন্থ।

৪৫ বেলে এদিন ৪৬ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ। এতকদিন পর্যন্ত এই রেকর্ড শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনিরই ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৩৫টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। সেখানেই তাঁর রান েরেয়েছে ১৭,০৯২। সেইসঙ্গে সেঞ্চুরী রয়েছে ১৫টি এবং অর্ধশতরান রয়েছে ১০৮টি। মহেন্দ্র সিং ধোনির গড় রয়েছে ৪৪.৭৪। এএবূার সেই ধোনির রাস্তাতেই অগোনো শুরু ঋষভ পন্থেরও।

এখনও পর্যন্ত দেশের জার্সিতে ১২৮টি ম্যাচই খেলতে পেরেছেন ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের ৩২চম টেস্টে নেমেছিলেন ঋষভ পন্থ। সেখানেই অবশ্য নয়া নজির গড়েছেন তিনি। ১২৮টি ম্যাচে ঋষভ পন্থের রান রয়েছে ২০২১ এবং গড় রয়েছে ৩৩.৭৮। সেইসঙ্গে টেস্টের মঞ্চে এখনও পর্যন্ত ঋষভ পন্থের সর্বোচ্চ স্কোর ১৫৯।

close whatsapp