দিল্লি ক্যাপিটালসের এই খেলোয়াড়কে ১০০ টেস্ট খেলার উপযোগী হিসেবে প্রস্তুত করতে চান পন্টিং

পন্টিং মনে করেন পৃথ্বীর প্রতিভা তাঁর চেয়ে কিছু কম না

Ricky Ponting

দিল্লি ক্যাপিটালস (ডিসি) কোচ রিকি পন্টিং দলের ওপেনিং ব্যাটার পৃথ্বী শ-এর প্রশংসা করেছেন এবং বলেছেন যে পৃথ্বীর খেলা তাঁকে নিজের পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। শ আইপিএল ২০২২-এ ভালো শুরু করেছেন এবং আগের দুটি ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করেছেন। তিনি ২০১৮ সাল থেকে ডিসির একটি অংশ এবং এই বছরের মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি দ্বারা তাকে ধরে রাখা হয়েছিল।

পন্টিং দলের সাথে তাঁর দায়িত্বকালে ব্যক্তিগতভাবে শয়ের সঙ্গে অনেক সময় ব্যয় করেছেন এবং সবসময় তাঁর দক্ষতার জন্য প্রশংসা করেছেন। এই কথা বলতে গিয়ে, তিনি প্রকাশ করেছিলেন যে তিনি এমনভাবে ব্যক্তিগত নজরদারিতে শয়ের দেখাশোনা করতে চান, যাতে তরুণটি ভারতের হয়ে ১০০টিরও বেশি টেস্ট ম্যাচ খেলতে প্রস্তুত হয়।

“আমি যদি পৃথ্বীর খেলার দিকে তাকাই, তা হলে তাকে দেখে মনে হয় আমার যতটা প্রতিভা ছিল, তারও কিছু কম নেই। আমি তাকে এমন একজন খেলোয়াড়ে পরিণত করতে চাই যে ভারতের হয়ে ১০০টিরও বেশি টেস্ট ম্যাচ খেলে এবং নিয়মিত তার দেশের প্রতিনিধিত্ব করে,” পন্টিং দিল্লি ক্যাপিটালস পডকাস্টে বলেছেন।

রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার সম্পর্কেও তাঁর মত জানিয়েছেন পন্টিং

রিকি পন্টিং মুম্বই ইন্ডিয়ান্স ক্যাম্পে কাটানো সময় সম্পর্কেও কথা বলেছেন। রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছেন তিনি এক সময়। তাঁদের বর্তমান ফর্ম প্রসঙ্গে তিনি মতামত ব্যক্ত করেছেন। “আমি যে দলগুলোর সঙ্গে জড়িত ছিলাম যদি সেগুলোর দিকে ফিরে তাকাই… যখন আমি মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নিয়েছিলাম, তখন রোহিত খুব অল্পবয়সী ছিল, হার্দিক পান্ডিয়া খেলেনি, ক্রূণাল খেলেনি। আমি সেখানে যাদের কোচিং করিয়েছি তারা ভারতের হয়ে ক্রিকেট খেলেছে, এবং আমি এখানে এটাই করতে চাই,” তিনি যোগ করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য ২০১৮ সালে শকে প্রথমবারের জন্য ভারতীয় দলে ডাকা হয়েছিল। কিন্তু তিনি তাঁর জায়গা ধরে রাখতে পারেননি। তিনি বেশ কয়েকটি চোটে ভুগেছিলেন। ফিটনেস সমস্যা এবং খেলায় অধারাবাহিক পারফরম্যান্স তাঁকে দলের বাইরে বার করে দেয়। ডেভিড ওয়ার্নার দিল্লি শিবিরে ফেরার পর থেকে দলের টপ অর্ডার আরও শক্তিশালী হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে তাদের আগের ম্যাচে দুজনে ৯৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিল।  

close whatsapp