‘কিং অফ কামব্যাক’ – তিন বছর পর জাতীয় টি-২০ দলে কার্তিকের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা

২০১৯-এর ফেব্রুয়ারিতে কার্তিক শেষবার ভারতের হয়ে টি-২০ খেলেছিলেন

Dinesh Karthik
Dinesh Karthik. (Photo by Saeed KHAN / AFP via Getty Images)

ভারত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) সিনিয়র ব্যাটার দীনেশ কার্তিক তিন বছরেরও বেশী সময় পর ভারতের আন্তর্জাতিক টি-২০ দলে ফিরে এসেছেন। ডানহাতি ব্যাটারটি তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। উল্লেখ্য, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ২২শে মে (রবিবার) ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এবং এই স্কোয়াডটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

পাঁচ ম্যাচের সিরিজটি ৯ই জুন নয়াদিল্লিতে শুরু হবে। তারপরে বাকি ম্যাচগুলি খেলা হবে যথাক্রমে কটক (১২ই জুন), বিশাখাপত্তনম (১৪ই জুন), রাজকোট (১৭ই জুন) এবং বেঙ্গালুরুতে (১৭ই জুন)। উল্লেখ্য, ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) সম্প্রতি তাদের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এবং তাদের লাইন-আপে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাঁরা চলমান আইপিএলের অংশ। 

দীনেশ কার্তিক আইপিএল ২০২২-এ অবিস্মরণীয় ফর্মে রয়েছেন

দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছেড়ে দেওয়ার পর, ডানহাতি ব্যাটার কার্তিককে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মেগা নিলামের সময় আরসিবি কিনেছিল। ডেথ ওভারে ব্যাট করতে এসে, তাঁর নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য কিছু দুর্দান্ত ইনিংস খেলেন কার্তিক। চলমান মরসুমে কার্তিক ১৪ ইনিংসে ৫৭.৪০ গড়ে এবং ১৯১.৩৩ স্ট্রাইক রেটে ২৮৭ রান করেছেন। তিনি তাঁর ফিনিশিং ক্ষমতা তুলে ধরে নয়বার অপরাজিত থেকেছেন।

আইপিএলে তাঁর সামগ্রিক পরিসংখ্যান সম্পর্কে কথা বলতে গেলে, ৩৬ বছর বয়সী এই টুর্নামেন্টে ২২৭টি ম্যাচ খেলেছেন এবং ১৩২.৫৫-এর একটি দুর্দান্ত স্ট্রাইক রেটে মোট ৪৩৩৩ রান সংগ্রহ করেছেন। ব্যাট হাতে ২০টি অর্ধশতকও হাঁকিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে, কার্তিক ৩২ ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ১৪৩.৫৩-এর অসামান্য স্ট্রাইক রেটে ৩৯৯ রান করেছেন। সিনিয়র উইকেটকিপার-ব্যাটার ৯৪টি ওয়ানডে এবং ২৬টি টেস্টেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

কার্তিক বর্তমান আইপিএল সংস্করণে অবিস্মরণীয় ফর্মে রয়েছেন এবং ব্যাট হাতে তাঁর দলের হয়ে খেলা শেষ করেছেন। আরসিবি তাদের প্লে-অফ ম্যাচে নতুন প্রবেশকারী লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। তামিল নাড়ুর এই অভিজ্ঞ খেলোয়ার রেড আর্মির হয়ে তাঁর সেরাটা দিতে চাইবেন এবং ফ্র্যাঞ্চাইজির প্রথম আইপিএল ট্রফি তোলার লক্ষ্যে খেলবেন। 

কার্তিকের প্রত্যাবর্তনে টুইটার যেভাবে প্রতিক্রিয়া দেখাল

https://twitter.com/Starkshaggy1/status/1528361882268364800?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1528361882268364800%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fking-of-comebacks-twitter-delighted-with-dinesh-karthik-returning-to-indias-t20i-squad-after-more-than-3-years%2F

https://twitter.com/Abhishe68966440/status/1528361718153646080?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1528361718153646080%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fking-of-comebacks-twitter-delighted-with-dinesh-karthik-returning-to-indias-t20i-squad-after-more-than-3-years%2F

close whatsapp