আইপিএল ২০২৩, ম্যাচ ৮: রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

রয়্যালস প্রথম ম্যাচে ৭২ রানের বড় ব্যবধানে জিতেছিল

Rajasthan Royals
Rajasthan Royals. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রাজস্থান রয়্যালস (আরআর) ৫ই মার্চ, বুধবার, গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর অষ্টম ম্যাচে পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। গত মরসুমের রানার্স-আপ রাজস্থান তাদের অভিযান শুরু করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৭২ রানের জয়ের মাধ্যমে। সঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জয়সওয়াল দ্রুত অর্ধশতক হাঁকিয়ে রয়্যালসকে ২০৩/৫ স্কোরে পৌঁছে দেন। তারপরে যুজবেন্দ্র চাহাল চারটি উইকেট নেন এবং ট্রেন্ট বোল্ট দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে সানরাইজার্সকে মাত্র ১৩১/৮-এ সীমাবদ্ধ রাখেন।

পাঞ্জাব কিংসও তাদের আইপিএল ২০২৩ অভিযান শুরু করেছিল ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় দিয়ে। শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকসা ৩২ বলে ৫০ রান করেন এবং অধিনায়ক শিখর ধাওয়ান ২৯ বলে ৪০ রান করে স্কোরবোর্ডে কিংসকে ১৯১/৫ তুলতে সাহায্য করেছিলেন। রান তাড়া করতে নেমে নাইট রাইডার্সের স্কোর যখন ১৬ ওভারে ১৪৬/৭, তখন বৃষ্টির কারণে ম্যাচ থমকে যায় এবং ডিএলএস পদ্ধতিতে সাত রানে জেতে কিংস। আর্শদীপ সিং ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। রয়্যালসের একাদশে ফিরে আসতে পারেন তারকা পেসার কাগিসো রাবাডা ও তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।

সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালস

জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, আকাশ বশিষ্ঠ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, কেএম আসিফ, যুজবেন্দ্র চাহাল।

পাঞ্জাব কিংস

শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, ভানুকা রাজাপাকসা, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, আর্শদীপ সিং।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

যশস্বী জয়সওয়াল – বাঁ-হাতি ওপেনার ৩৭ বলে ৫৪ রান করে নজর কেড়েছিলেন। তাঁর সংগ্রহে ছিল ৯টি চার। এই মুহূর্তে তাঁর ফ্যান্টাসি পয়েন্ট ৭৭।

শিখর ধাওয়ান – অভিজ্ঞ ব্যাটার কেকেআরের বোলিংয়ের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলে ২৯ বলে ৪০ রান করেছিলেন।

অলরাউন্ডার 

স্যাম কারান – এক বছরের ব্যবধানের পরে আইপিএলে ফিরে এসে ১৭ বলে ২৬* করার পাশাপাশি বিপক্ষের ধ্বংসাত্মক ব্যাটার আন্দ্রে রাসেলের উইকেট নিয়েছিলেন।

বোলার

যুজবেন্দ্র চাহাল – লেগ-স্পিনারের সামনে বিপক্ষের কোনো ব্যাটারই স্বাচ্ছন্দ্যে ছিলেন না এবং তিনি ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন।

আর্শদীপ সিং – ব্যাটিং ক্রমের প্রথম চারজনের মধ্যে তিন ব্যাটারের উইকেট তুলে আর্শদীপ দুর্দান্ত ছন্দে আইপিএল ২০২৩ অভিযান শুরু করেছেন।

উইকেটকিপার 

জস বাটলার – মরসুমের প্রথম ম্যাচে ২৪৫.৪৫ স্ট্রাইক রেটে ২২ বলে ৫৪ রান করেছিলেন ৭টি চার ও ৩টি ছয়ের সাহায্যে। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।

ভানুকা রাজাপাকসা – শ্রীলঙ্কার ব্যাটার তিন নম্বরে নেমে আগ্রাসী ইনিংস খেলে ১৫৬.২৫ স্ট্রাইক রেটে ৫০ রান করেছিলেন।

রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

যশস্বী জয়সওয়াল, জস বাটলার (অধিনায়ক), শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন, ভানুকা রাজাপাকসা, শিমরন হেটমায়ার, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ট্রেন্ট বোল্ট, আর্শদীপ সিং (সহ-অধিনায়ক), যুজবেন্দ্র চাহাল।

close whatsapp