“অনেক দিন ধরে এমন আচরণ করে চলেছে যা ক্রিকেট মাঠে অগ্রহণযোগ্য” – কোহলির সমালোচনায় ড্যারিল কালিনান

তাঁর মতে বিরাট বারবার এমন আচরণ করে পার পেয়ে যান

Virat Kohli
Virat Kohli. (Photo Source: Disney+Hotstar)

কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টেস্টের সময় ডিন এলগার-ডিআরএস বিতর্কে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির আচরণের জন্য কঠোরভাবে সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার ড্যারিল কালিনান। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারের সময়, অধিনায়ক এলগার রিভিউ চেয়ে এলবিডব্লিউ হওয়া থেকে বেঁচে যান। মাঠের আম্পায়ার মারেই ইরাসমাস তাঁকে আউট দিয়েছিলেন। 

এতে বিরক্ত হয়ে কোহলি স্টাম্প মাইকের কাছে চলে গেলেন এবং বলেন: “আপনার দলের উপর ফোকাস করুন যখন তারা বল চকচকে করে। শুধু বিরোধী দল নয়। সব সময় কাউকে ধরার চেষ্টা করে যাচ্ছে।” কিছুক্ষণ পরে কেএল রাহুল মাইকের সামনে এসে বলেন, “১১ জনের বিরুদ্ধে পুরো দেশ খেলছে।” ডিআরএস সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে যাওয়ায় অশ্বিন সম্প্রচারকদের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করে বলেছেন, “জেতার আরও ভাল উপায় খুঁজে বের করা উচিত, সুপারস্পোর্ট।” 

ইএসপিএনক্রিকইনফো-র সাথে একটি আলাপচারিতায়, কালিনান কোহলির আচরণে তাঁর অসন্তোষ প্রকাশ করে বলেছেন যে ভারতীয় অধিনায়ক খুব বেশি স্বাধীনতা উপভোগ করেন এবং ভারত ঙ্ক্রিকেটের “পাওয়ারহাউস” হওয়ায় এমন কাজ করেও পার পেয়ে যায়। 

কোথাও একটা রেখা টানা উচিত: ড্যারিল কালিনান

“এটি চিরাচরিত বিরাটের আচরণ, সে যেভাবে আচরণ করতে চায় সেভাবে আচরণ করে। বাকি ক্রিকেট বিশ্ব শুধু বিরাটের কাছে মাথা নত করে। ভারত একটি পাওয়ার হাউস। আমি এটি বলতে পছন্দ করি না কিন্তু এটি বছরের পর বছর ধরে চলছে। ভারতের হয়ে কেউ খেললেই তারা ক্ষোভ দেখাবে। তবে তাদের কিছু বলা হবে না, সবকিছু হেসে উড়িয়ে দেওয়া হবে,” কালিনান বলেছেন।  

“আমি বিরাট কোহলিকে ভালোবাসি, আমি তার ক্রিকেটকে ভালোবাসি, আমি তার খেলার ধরণ পছন্দ করি। কিন্তু কোথাও একটা রেখা টেনে বলা হবে ‘এর চেয়ে বেশী এগোলে তোমাকে কঠোর শাস্তি পেতে হবে’। হয়তো সিদ্ধান্তটি ভুল ছিল। আমি বিশ্বাস করতে পারি না তারা যা করেছে। বিরাট অনেক দিন ধরে এমন আচরণ করে চলেছে যা ক্রিকেট মাঠে অগ্রহণযোগ্য। কিন্তু সে কোহলি এবং সত্যি বলতে এটা পছন্দ করি না আমি,” যোগ করেছেন ৫৯ বছর বয়সী।    

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পরিবর্তে বোলিং কোচ পারস মামব্রে আসেন। কোহলির বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন কোচ।

“আমরা দেখেছি, আপনিও দেখেছেন। আমি এটা ম্যাচ রেফারির উপর ছেড়ে দেব, তিনিই যা করার করবেন। আমি এখন এটা সম্পর্কে মন্তব্য করার জায়গায় নেই। যা হয়েছে আমরা সবাই দেখেছি, এখন খেলাটি নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত,” মামব্রে বলেছেন।

close whatsapp