মাঝপিচে উত্তপ্ত বাক্যবিনিময় বুমরাহ ও জ্যানসেনের

আম্পায়ারকে মাঝখানে এসে পরিস্থিতি সামাল দিতে হয়

Jasprit Bumrah and Marco Jansen
Jasprit Bumrah and Marco Jansen. (Photo Source: Twitter)

দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচে একবার ভারতের পাল্লা ভারী হলে, খানিক পরেই দক্ষিণ আফ্রিকা এগিয়ে যাচ্ছে। দুই দলের খেলোয়াড়রাই তাদের দলকে সাহায্য করার জন্য নিজেদের সেরাটা দিচ্ছেন। ফলে দুই দলের মধ্যেই উত্তেজনা আছে এবং তারই বহিঃপ্রকাশ দেখা গেছিল দ্বিতীয় দিনে। ভারত অধিনায়ক কেএল রাহুলকে ২য় দিনে ডিন এলগারের সাথে ঝামেলায় জড়াতে দেখা গেছে এবং তৃতীয় দিনে, জসপ্রীত বুমরাহ ও মার্কো জানসেনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দেখা গেল। 

ভারতীয় ইনিংসের ৫৪তম ওভারে ঘটনাটি ঘটে। বাঁ-হাতি সিমার প্রথমে একটি বাউন্সার দেন যা বুমরাহ আশা করছিলেন এবং বলটি মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু বল তার কাঁধে লাগে। একই ধরনের ডেলিভারি পরের বলেও এবং এবারও ব্যাট ও বলের মধ্যে কোনও সংযোগ ছিল না। জ্যানসেন ব্যাটারের দিকে তাকান এবং বুমরাহও সেই চাহনি ফিরিয়ে দেন।

জ্যানসেন শর্ট পিচ বল করতে থাকেন এবং জসপ্রীত বুমরাহ শট মারার চেষ্টা করতে থাকেন। বুমরাহর ব্যাটের সঙ্গে বলের সম্পর্ক হয় না এবং বুমরাহর গায়ে বল লাগে। পরবর্তী ডেলিভারিতেও বুমরাহর শরীরকে অনুসরণ করেন জ্যানসেন। বলের সাথে সংযোগ স্থাপন করতে না পারায় জ্যানসেন আবারও বুমরাহর দিকে তাকান এবং বোলার ব্যাটারকে কিছু বলেন। সেই কথা শুনে এই ম্যাচে ভারতের সহ-অধিনায়ক বুমরাহ উত্তেজিত হয়ে পড়েন এবং তিনি জ্যানসেনকে ডেকে তাঁর দিকে এগিয়ে যান। জ্যানসেনও এগিয়ে আসেন এবং উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। 

তাদের আলাদা করতে আম্পায়ার এবং খেলোয়াড়দের হস্তক্ষেপ করতে হয়েছিল। জসপ্রীত বুমরাহ ক্রিজে ফিরে ঘটনাটি সম্পর্কে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকেও কিছু বলেন। 

দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হওয়ার মুহূর্ত

https://twitter.com/wrogn_/status/1478690170266210307?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1478690170266210307%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fsa-vs-ind-jasprit-bumrah-and-marco-jansen-involved-in-a-heated-banter-in-johannesburg%2F

রাবাডাকে আবার ছক্কা হাঁকান জসপ্রীত বুমরাহ

বারংবার ব্যাট চালিয়েও বুমরাহ সেই ওভারে তাঁর খাতা খুলতে পারেননি। যদিও পরের ওভারে যখন তিনি কাগিসো রাবাডার মুখোমুখি হন, তখন তিনি তাঁর শর্ট পিচ বলে পুল মারার সিদ্ধান্ত নেন এবং অবশেষে একটি শর্ট বল ব্যাটে ঠেকাতে সক্ষম হন। বলটি ব্যাটের উপরের প্রান্তে লেগেছিল কিন্তু গতির ফলে বলটি স্কোয়্যার লেগের উপর দিয়ে গ্যালারিতে গিয়ে পড়ে। বুমরাহের আক্রমণাত্মক ব্যাটিং যদিও শীঘ্রই শেষ হয় যখন তিনি ৭ রানে লুঙ্গি ঙ্গিডির বলে জ্যানসেনের হাতেই ক্যাচ দিয়ে আউট হন। 

এদিকে, দ্বিতীয় ইনিংসে ভারত ২৬৬ রানে অল আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার সামনে ২৪০ রানের লক্ষ্য। 

close whatsapp