হ্যামস্ট্রিংয়ে চোটের কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেই উমেশ যাদব
আপডেট করা - Jun 26, 2023 4:30 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতীয় দলে উমেশ যাদব খেললেও সেখানে সেবাবে সফল হতে পারেননি তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ফাইনালের দলে তাঁর জায়গা হলেও সেখানে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি উমেশ যাদব। তার ৪৮ ঘন্টা পরই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছিল বোর্ড। কিন্তু সেই দলে উমেশ যাদব ছিলেন না। তা নিয়েও কম কথা হয়নি। হঠাত্ উমেশ যাদবকে কেন বাদ দেওয়া হল তা নিয়েও নানান প্রশ্ন ঘোরাফেরা করছিল।
অবশেষে উমেশ যাদবকে কেন ভারতীয় দলে ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হয়নি সেই কথাই বোর্ড সূত্রে জানানো হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে ভারতীয় দলে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় শিবিরে রাখা হয়নি। তবে তাঁকে দল থেকে বসিয়ে দেওয়া হয়নি। উমেশ যাদবের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। আর সেই কারণেই তাঁকে ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে ভারতীয় দলে রাখা সম্ভব হয়নি বলেই খবর বোর্ড সূত্রে। সেই জায়গাতেই এবার ভারতীয় দলে জায়গা হয়েছে তরুণ বোলার মুকেশ কুমারের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাত্র দুই উইকেট পেয়েছিলেন উমেশ যাদব
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে সেভাবে সফল হতে পারেননি উমেশ যাদব। সেই ম্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে বিশ্রীভাবে হেরেছিল। সেখানেই ২০৯ রকানে হেরে গিয়েছিল ভারতীয় দল। সেখানে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৭ রান দিলেও একটিও উইকেট নিতে পারেননি উমেশ যাদব। যদিও দ্বিতীয় ইনিংসে বেশ ভাল পারফরম্যান্সই করেছিলেন তিনি। সেখানেই দ্বিতীয় ইনিংসে দুই উইকেট তুলে নিয়েছিলেন উমেশ যাদব। যদিও ভারতের জয়ের জন্য সেই পারফরম্যান্স যথেষ্ট ছিল না।
আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই দীর্ঘ ম্যাচের সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে দুটো টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল। এরপর তিনটি একদিনের ম্যাচের সিরিজ ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ রয়েছে। সেখানে অবশ্য তারুণ্যের ওপরই জোর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। উমেশ যাদবের সঙ্গে সেখানে মহম্মদ সামিও নেই।
আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইটা এই পর্ব থেকেই শুরু করবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার কাছে হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।