কুলদীপের বলে নিকোলাস পুরানের ফিরে যাওয়াটাই ম্যাচের টার্নিং পয়েন্ট, মনে করছেন ওয়াসিম জাফর
আপডেট করা - Aug 9, 2023 4:21 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটো টি টোয়েন্টিতে ভারতীয় দল হারলেও, শেষপর্যন্ত তৃতীয় টি টোয়েন্টিতে জয়ের রাস্তায় ফিরেছে ভারতীয় দল। সেই ম্যাচে সূর্যকুমার যাদব দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনিই ম্যাচের সেরার পুরষ্কার ছিনিয়ে নিয়েছেন। কিন্তু প্রাক্তন ভারতীয়ক্রিকেটার ওয়াসিম জাফরের মতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জয়ের প্রধান রাস্তাটা করে দিয়েছিলেন কুলদীপ যাদব। নিকোলাস পুরাণকে কুলদীপ যাদবের সাজঘরে ফিরিয়ে দেওয়াটাই ছিল ম্যাচের প্রধান টার্নিং পয়েন্ট। কুলদীপ যাদবের প্রশংসাতেই ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার।
ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকে এদিন ভারতীয় দলের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক মেজাজেই চিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। যদিও ওপেনিং জুটি ভেঙে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ খানিকটা চাপে পড়ে গিয়েছিল। সেই পরিস্থি্তিতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখানোর কাজটা শুরু করে দিয়েছিলেন নিকোলাস পুরান। তিনি আক্রমমাত্মক ব্যাটিং করাটাও শুরু করেছিলেন তিনি। যদিও তিনি আরপও ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাঁকে সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন কুলদীপ যাদব।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ উইকেট তুলে নিয়েছেন কুলদীপ যাদব
আর সেই পারফরম্যান্সটাই আপ্লুত করেছে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটারকে। তাঁর মতে সেই মুহূর্তে নিকোলাস পুরানকে কুলদীপযাদবের সাজঘরে ফিরিয়ে দেওয়াটাই ম্যাচের প্রধান টার্নিং পয়েন্ট ছিল। এদিন বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অসাধারণ ফর্মে ছিলেন কুলদীপ যাদব। তিনি একাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচে তিন উইকেট তুলে নিয়েছিলেন। সেই পারফরম্যান্সেরই প্রশংসাতে ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার। কুলদীপ যাদবের পাশাপাশি অক্ষর পটেল এবং যুজবেন্দ্র চাহালেরও প্রশংসা করেছেন প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।
ইএসপিএন ক্রিকইনফোকে ওয়াসিম জাফর জানিয়েছেন, “নিকোলাস পুরানের সেই উইকেটাই ছিল ম্যাচের পট পরিবর্তনের প্রধান মুহূর্ত। তিনিই তাদের এই দলের প্রধান ব্যাটার এবং এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন নিকোলাস পুরান। তাঁকে আউট করার জন্য সেই ফ্লাইট এবং তাঁকে আউট হতে বাধ্য করা হয়েছিল। সেখানেই কুলদীপ যাদব অত্যন্ত সাহসী ছিলেন এবং য্কোনও পরিস্থিতিতেই স্পিন করার শক্তি রয়েছে তাঁর মধ্যে। সেই মুহূর্তটা সত্যিই বড় ছিল কারণ তিনি বড় ইনিংস খেলে দিতেই পারতেন”।
এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেরা তিনটি উইকেট তুলে নিয়েছিলেন কুলদীব যাদব। যেমমন ওপেনিংয়ে ব্রেন্ডন কিংকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন। তেমনই জনসবন চার্লস এবং নিকোলাস পুরানের উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। সেটাই যে ভারতীয় দলের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।