১২ই এপ্রিলের আগে আরসিবির হয়ে খেলতে পারবেন না জশ হ্যাজেলউড
আরসিবির মরসুমের প্রথম চারটি ম্যাচে নেই হ্যাজেলউড
আপডেট করা - Apr 5, 2022 4:35 pm

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচে পাঁচ উইকেটে পরাজয়ের পর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদের পরবর্তী খেলায় লড়াই করে তিন উইকেটে জয় অর্জন করেছিল। আরসিবি চলমান সপ্তাহে আরও দুটি ম্যাচ খেলবে তবে জানা গেছে যে তাদের একজন বিদেশী খেলোয়াড়কে সেই দুটি ম্যাচে পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড আগামী সপ্তাহের আগে নামতে পারবেন না।
জশ হ্যাজেলউড পাকিস্তানের বিরুদ্ধে চলমান দ্বিপাক্ষিক সিরিজের জন্য অস্ট্রেলিয়ান স্কোয়াডের একজন সদস্য। সিরিজটি ৫ই এপ্রিল শেষ হবে। তবে, লম্বা স্পিডস্টার ১২ই এপ্রিলের আগে আরসিবি দলের হয়ে খেলতে পারবেন না। আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি দলে যোগ দেবেন এবং দলে যোগ দেওয়ার পর তাঁকে বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
জশ হ্যাজলউড আগামী কয়েক দিনের মধ্যে দলে যোগ দেবেন: আইপিএল সূত্র
“হ্যাজলউড আগামী কয়েক দিনের মধ্যে দলে যোগ দেবেন। তিনি বাকিদের মতো পাকিস্তান সিরিজের পরপরই তাঁর ফ্র্যাঞ্চাইজির সাথে সরাসরি যোগ দেবেন না। তিনি ব্যক্তিগত কারণে একটি সংক্ষিপ্ত বিরতি নিয়েছেন,” একটি আইপিএল সূত্র নিউজ ১৮ দ্বারা উদ্ধৃত হয়েছেন।
এর ফলে হ্যাজলউড রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৫ই এপ্রিল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯ই এপ্রিলের দুটি ম্যাচে খেলতে পারবেন না এবং ১২ই এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নির্বাচনের জন্য পাওয়া যাবে তাঁকে।
ফেব্রুয়ারিতে আইপিএল ২০২২ মেগা নিলামে হ্যাজলউডকে বেঙ্গালুরু-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ৭.৭৫ কোটি টাকায় কিনেছিল। ৩১ বছর বয়সী বোলার সিএসকে্র হয়ে গত মরসুমে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নয়টি ম্যাচে ২৬.৬৩ গড়ে এবং ৮.৩৭-এর ইকোনমি রেটে ১১ উইকেট তুলেছিলেন। তাঁর ভাল পারফরম্যান্স সত্ত্বেও গতবারের চ্যাম্পিয়নরা তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
খ্যাতনামা পেসার এখন আরসিবি জার্সি পরে আইপিএলে ফিরে আসবেন এবং ধারাবাহিক পারফরম্যান্সের সাথে দলকে সাফল্য এনে দেবেন বলে আশা করা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবারের পেস বিভাগে বেশ কিছু বড় নামের উপস্থিতি রয়েছে। ভারতীয় দলের পেসার মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল ছাড়াই বিদেশী ডেভিড উইলে, জেসন বেহরেনডর্ফের মতো বোলাররা রয়েছেন। দলে আছেন বাঙলার উদীয়মান পেসার আকাশ দীপও।