দ্রুততম ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৪৫০ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের

Ravichandran Ashwin
Ravichandran Ashwin. (Photo Source: BCCI)

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট। নাগপুরের পিচে প্রথম দিন থেকেই স্পিনারদের দাপট। আর সেখানেই রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নয়া পালক।  দ্রুততম ভারতী বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেট নেওয়ার মালিক  হলেন ভারতীয় েদলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৫ ওভার বোলিং করে ৪২ রানে তিন উইতকেট তুলে নেিয়েছেন তিনি।  ভারতীয় হিসাবে দ্রুততম হলেও, বিশ্ব ক্রিকেে রবিচন্দ্রন অশ্বিন টেস্টে তৃতীয় দ্রুততম বোার হিসাবে ৪৫০ উইকেট নেওয়ার মালিক হয়েছেন। রবিচন্দ্রন অশ্বিনের এমন পারফরম্যান্সেই মুগ্ধ সকলে।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। অজিদের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় দলের বোলাররা। সেখানেই কেরিয়ারের ৪৫০টি টেস্ট উইকেট নেওয়া থেকে রবিচন্দ্রন অশ্বিন এদিন মাত্র এক উইকেট পিছনে ছিলেন।  তবে শুরুর দিকে সেভাবে সফল হতে পারেননি তিনি। রান কম দিলেও, উইকেট তুলতে ব্যর্থ হচ্ছিলেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। শেষপর্যন্ত ম্যাচের ৫৪ তম ওভারেই চূড়ান্ত সাফল্য আসে রবিচন্দ্রন অশ্বিনের। অ্যালেক্স ক্যারিকে ফিরিয়েই কেরিয়ারের নতুন মাইলল্টোন তৈরি করেন তিনি।

প্রথম ইনিংসে ৪২ রানে ৩ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন

বল হাতে এদিন শুরু থেকে দুরন্ত ফর্মে ছিলেন রবীন্দ্র জাদেজা। দীর্ঘদিন পর চোট সারিয়ে ফেরার পর  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই ছিল জাদেজার দাপুটে বোলিং। সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন যোগ্য সঙ্গত দিলেও, উইকেট তুলতে পারছিলেন না। ম্যাচের ৫৪ তম ওভারেই প্রথম সাফল্য পান তিনি। সেখানেই অ্যালেক্স ক্যারিকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন।  একটা পাল্টনারশিপ গড়ার চেষ্টা অ্যালেক্স ক্যারি করলেও, শেষরক্ষা করতে পারেননি তিনি। রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে বোল্ড হয়েই সাজঘরে ফিরে যান অ্যালেক্স ক্যারি।  সেইসঙ্গেই ভারতীয় বোলার হিসাবে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার মালিক হন রবিচন্দ্রন অশ্বিন।

তবে বিশ্ব ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিনের স্থান এখন দুই নম্বরে। তাঁর আগে রয়েছেন মুতাইয়া মুরলীথরণ। টেস্টের মঞ্চে ৮০ ম্যাচে ৪৫০ উইকেট নিয়ে এই রেকর্ড প্রথমবার গড়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তী মুতাইয়া মুরলীথরণ।  এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের ৮৯তম টেস্টে ৪৫০ উইকেট নিয়ে এই দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে ৪৫০ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন।

শুধুমাত্র অ্যালেক্স ক্যারিই নন, এরপর আরও দুটো উইকেট রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে গিয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া শেষ উইকেট স্কট বোল্যান্ডকে সাজঘরে ফিরিয়ে তিনিই অস্ট্রেলিয়ার ইনিংস ১৭৭ রানে শেষ করে দেন। ৪২ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

close whatsapp