বৃষ্টির পর খেলা শুরু হলে ভারতের অ্যাডভান্টেজ, বললেন ভারতের প্রাক্তন ওপেনার
জোহানেসবার্গ টেস্টে চতুর্থ দিনে এখনও অবধি একটিও বল খেলা হয়নি
আপডেট করা - Jan 6, 2022 7:18 pm

আকাশ চোপড়া মনে করেন যে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলার বিলম্বিত শুরু কেএল রাহুলের নেতৃত্বাধীন দলের সুবিধা করে দেবে। ভারতের অ্যাডভান্টেজ হওয়ায় এই দীর্ঘ বিরতিকে কেএল রাহুলের খুশি মনেই মেনে নেওয়া উচিত। জোহানেসবার্গ টেস্ট এখন এক আকর্ষণীয় মোড়ে দাঁড়িয়ে রয়েছে এবং ম্যাচ যে কোন মুহূর্তে যে কোন দলের দিকে হেলে যেতে পারে। তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাতে স্বাগতিকদের আরও ১২২ রান প্রয়োজন, হাতে আট উইকেট।
বৃষ্টির কারণে পিচ বোলারদের সহায়তা করতে পারে এবং চতুর্থ দিনের পিচে এমনিতেও অসমান বাউন্স থাকে। ফলে বৃষ্টির পর যখন খেলা শুরু হবে তখন ভারতীয় বোলাররা দক্ষিণ আফ্রিকার ব্যাটারেদের চাপে রাখবেন বলেই আশা করা হচ্ছে।
কেন ভারতের অ্যাডভান্টেজ, বিশ্লেষণ করেছেন আকাশ চোপড়া
স্টার স্পোর্টসে আলোচনার সময়, আকাশ চোপড়া মতামত দিয়েছিলেন যে বৃষ্টির কারণে ম্যাচ প্রভাবিত হওয়ায় দুই দলের মধ্যে টিম ইন্ডিয়া বেশী খুশি হবে। তাঁর যুক্তি, “ভারত বেশ খুশী হবে। এখানে একবার বৃষ্টি হলে, একটু মেঘাচ্ছন্ন থাকে, পিচ আমরা যা ভেবেছিলাম তার চেয়ে একটু বেশি সময় ধরে কভারের নীচে ছিল। এর ফলে ভারী রোলারের কারণে ব্যাটিং দল যে অতিরিক্ত সুবিধা পায় তা চলে যেতে পারে। পরিস্থিতি ব্যাটিং করার জন্য সহায়ক হবে না।”
যখনই ভারী রোলার ব্যবহার করা হয় তখনই ওয়ান্ডারার্স স্টেডিয়ামের পিচটি সমতল হয়ে যায়। টিম ইন্ডিয়া আশা করবে যে মেঘলা আকাশের ফলে পিচ ব্যাটিংয়ের জন্য প্রতিকূল হয়ে উঠবে।
আকাশ চোপড়া ব্যাখ্যা করেছেন, “মনে রাখবেন আমাদের এই টেস্ট সিরিজের প্রথম দিনে ২৭২ রানে মাত্র তিনজন আউট হয়েছিল এবং তারপরে একটি দীর্ঘ বিরতি ছিল কারণ দ্বিতীয় দিনের খেলা সম্পূর্ণভাবে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর খেলা পুরো দক্ষিণ আফ্রিকার বোলাররা ধরে নেয়।”
তিনি মনে করেন ডিন এলগার এবং র্যাসি ফান ডার ডাসেনেরও বিরতির কারণে একই রকম অসুবিধা হবে। আকাশ চোপড়ার পর্যবেক্ষণ, “আবার তাদের শূণ্য থেকে শুরু করতে হবে এবং তাই যখনই খেলা শুরু হবে বোলারদের সুবিধা হবে।”
অধিনায়ক ডিন এলগার ক্রিজের এক দিন ধরে রেখেছেন। ১২১ বল খেলে ৪৬ রানে অপরাজিত আছেন। এলগারকে সঙ্গ দিচ্ছেন রাসি ফান ডার ডাসেন। তিনি ৩৭ বল খেলে ১১ রানে অপরাজিত।
ভারত সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে পরাজিত করে বর্তমানে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে।