ভারতীয় দলে প্রথমবার ডাক পেলেন রাহুল ত্রিপাঠি, সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে শুভেচ্ছাবার্তার ঢল

Rahul Tripathi
Rahul Tripathi. (Photo Source: IPL/BCCI)

দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে বুধবার রাতে। এতদিন ধরে যে স্বপ্নটা তিনি দেখছিলেন, সেটাই পূরণ হল রাহুল ত্রিপাঠির। অবশেষে ভারতীয় দলে ডাক পেলেন এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানো রাহুল ত্রিপাঠি। বুধবারই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৭ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। সেখানেই রাহুল ত্রিপাঠিকে বেছে নিয়েছেন তারা। আগামী ১৬ ও ১৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে দুটো টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন তিনি। এরপর অনেকেই তাঁর ভারতীয় দলে সুযোগ পাওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর হতাশা ছাড়া ঈরকিছুই মেলেনি তাদের। রাহুল ত্রিপাঠিকে বাদ রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছিলেন।

অপেক্ষাটা কয়েকদিনের বেড়েছিল ঠিকই, অবশেষে দেশের জার্সিতে খেলার স্বপ্নপূরণ হতে চলেছে রাহুল ত্রিপাঠির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে না হলেও, আয়ারল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে টিটোয়েন্টি সিরিজেই ভারতীয় দলে প্রথমবার ডাক পেলেন তিনি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল সাইট জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল। ইরফান পাঠান থেকে ইয়ান বিশপ, পার্থিব পটেল মতো প্রাক্তন তারকাদের তরফে থেকে ভেসে এসেছে শুভেচ্ছা বার্তা। তাঁর অপেক্ষার অবসান হওয়াতে আপ্লুত হয়েছেন রাহুল ত্রিপাঠি ভক্তরাও।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নেমেছিলেন তিনি। বেশ কয়েক মরসুম ধরেই আপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে এসেছেন তিনি। এবারের আইপিএলও তার ব্যতিক্রম নয়। সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ জয়ের পিছনে রাহুল ত্রিপাঠির অএবদান কম নয়। বিশেষ করে নাইট রাইডার্সের বিরুদ্ধে যে পারফরম্যান্স তিনি দেখিয়েছিলেন। ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনেও যথেষ্ট সাফল্যের সঙ্গেই ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪টি ম্যাচ খেলে ৪১৩ রান রয়েছে রাহুল ত্রিপাঠির। শুধু তাই নয় গোটা মরসুমে তাঁর গড় ছিল ৪০ এবং স্ট্রাইকরেট ছিল ১৬০। এতদিন ধরে ভারতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষাটা বুধবারই সমাপ্ত হল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার ডাক পেলেন ৩১ বর্ষীয় এই তারকা ক্রিকেটার।

close whatsapp